রথযাত্রার দিন জন্ম হওয়ায় নাতির নাম রাখলেন -‘জগন্নাথ’

Newsbazar24:

 

রথযাত্রার বিশেষ দিনটিতে বড় ছেলের জন্ম হওয়া সত্ত্বেও তাঁর নাম ‘জগন্নাথ’ রাখতে পারেননি বলে আক্ষেপ ছিল বাবার। সেই বড় ছেলের পুত্রসন্তানও জন্ম নিল রথযাত্রার দিনেই। তার নাম রাখা হল জগন্নাথ। ঈশ্বরের নাম রাখা সৌভাগ্যের বলে জানাচ্ছেন নবজাতকের দাদু অভিমন্যু মণ্ডল। তাঁর ছেলে-বউমাও নবজাতকের নাম জগন্নাথ রাখায় ভীষণ খুশি। কন‌্যাসন্তান জন্ম নেওয়ার আট বছর পরে রথযাত্রার দিন পুত্রর জন্ম হওয়ার কারণেই তার নাম রাখা হয়েছে জগন্নাথ বলে জানাচ্ছেন নবজাতকের মা এবং বাবা। বেলডাঙা থানার শিবনগর গ্রামের বাসিন্দা অভিমন্যু মণ্ডল। তাঁর বড়ছেলে বিশ্বজিৎ কর্মসূত্রে পুনেতে থাকেন। তবে পুত্রবধূ থাকেন বেলডাঙাতেই। তাঁদের এক কন্যা রয়েছে।

 

প্রায় আট বছর পর বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রী শ্রাবণী মণ্ডল এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন শ্রাবণী। রথযাত্রার পুণ্য তিথিতে নবজাতক জন্ম হওয়ার কারণে তার নাম রাখা হয়েছে জগন্নাথ। এদিন হাসপাতালের বেডে শুয়ে শ্রাবণী বলেন, “আমি ভেবেছিলাম আমার ছেলের নাম রাখব সোমনাথ। পুত্র সন্তানের লাভে ঈশ্বরকে ডাকতাম আমি। তবে রথযাত্রার পূর্ণ তিথিতে পুত্রসন্তান জন্ম নেওয়ায় তার নাম রাখা হল জগন্নাথ।”

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img