গৃহ পালিত পাঁঠার জন্মদিন শুনেছেন কখনো?

Newsbazar24 :

একেই বলে উৎসব প্ৰিয় বাঙালি। আর গত ১০/১২ বছর ধরে তো নিত্য নতুন উৎসবে মেতে উঠেছে বাঙালি। এবার একদম অভিনব উৎসব – পাঁঠার জন্মদিন পালন। হুগলির চুঁচুড়ার বাসিন্দা বাবলু ওঁরাও। হুগলির চুঁচুড়ার বালিপুকুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গতবছর ২ জানুয়ারি ওই পাঁঠাটি আচমকাই বাবলুর বাড়িতে হাজির হয়। ওই যুবক তাকে নিজের কাছেই রেখে দেয়। নাম দেন রাজা। সন্তান স্নেহেই তাকে পালনও করছেন। সম্প্রতি যুবকের বন্ধুরা ভাবেন, পোষ্য সারমেয়র যদি জন্মদিন পালন করা যায়, তাহলে পাঁঠার কেন হবে না? যেমন ভাবা তেমন কাজ। শুরু হয় তোড়জোড়। শেষে সে এক এলাহী কাণ্ডে পরিনত হয়। একেই বলে উৎসব প্ৰিয় বাঙালি।

বেলুনে সাজানো হল বাড়ি, হইহই করে কাটা হল কেক। পাত পেড়ে খেলেন হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী হলেন হুগলি চুঁচুড়ার বুনোকালিতলার বাসিন্দারা। বেলুন ও আলো দিয়ে সাজানো হয় বাড়ি। রাজাকে পরানো হয় নতুন পোশাক। কাটা হয় কেক। দেড়শো অতিথি পাত পেড়ে খান ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি। রাজার জন্মদিনে চুটিয়ে আনন্দ করলেন সকলে। কথায় আছে, টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। বাবলু এবং তাঁর বন্ধুরা প্রায় সকলেই দিনমজুর। স্রেফ আনন্দ করতেই এরকম পরিকল্পনা অবাক করেছে সকলকে। আসলে বাবলুরা কিছুটা বৈচিত্রের মধ্যে সবাই মিলে আনন্দ করলেন পাঁঠার জন্মদিন উপলক্ষে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img