Wednesday, December 17, 2025
18 C
Kolkata

নিজের পোষ্যকে ফেলে পালিয়ে গেলেন মালিক, দত্তক নিলেন এক পুলিশ অফিসার 

Newsbazar24:

গাড়ি থেকে পোষ্যকে নামিয়ে পালিয়ে গেলেন তার মালিক। আর তার পরেই ঘটলো আসল ঘটনা। পোষ্য বুঝতে পারছিলো না কোন দিকে যাবে। এই খবর যায় পুলিশকর্মী পশুপ্রেমির কাছে। তারপর খবর দেওয়া হয় এলাকার বিডিওকে। তিনি সেই সারমেয়টিকে দত্তক নিয়েছেন। নিজের আবাসনে রেখেছেন। বিডিওর এই ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের। শুক্রবার তখন দুপুর দু’টো। ছয়মাইল বাসস্ট্যান্ড এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। একটি চারচাকা গাড়ি এসে থামে ছয় মাইল বাস স্ট্যান্ডের কাছে। অপরিচিত ব্যক্তি গাড়ি থেকে নেমে তার ল্যাব্রাডার প্রজাতির ওই পোষ্যকে রাস্তায় নামায়। তাকে ছেড়ে গাড়িটি দ্রুত গতিতে হলদি রোড ধরে বেরিয়ে যায়।

এই ঘটনা দূর থেকে দাঁড়িয়ে দেখেন স্থানীয় আদিবাসী গৃহবধূ। খবর দেন পুলিশ বিভাগে কর্মরত এলাকায় পশুপ্রেমী বলে পরিচিত মুস্তাক শেখকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মুস্তাক। তিনি সায়মেয়টিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এক পশুচিকিৎসকে ডেকে প্রাথমিক চিকিৎসা করান। কিন্তু নিজের কাছে তাকে রাখতে রাজি হননি তিনি। কেন? মুস্তাকের কথায়,” ঠিক ওইরকম দেখতে আমার একটি ল্যাব্রাডার কয়েকদিন আগে মারা গিয়েছে। তারপর থেকে বাড়ির সকলেরই মন খারাপ। এবার এটাকেও যদি বাড়িতে রাখার পর অঘটন হয় সেই আঘাত সহ্য করা কঠিন হবে। তাই আমি প্রশাসনের কাছে জানিয়েছি।”

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img