Saturday, February 14, 2026
27 C
Kolkata

চোরের বিলাসবহুল বাড়ি অবাক পুলিশ

Newsbazar24:

এমন বিলাসবহুল বাড়ি একজন চোরের? অবাক হয়ে গেছে পুলিশকর্মীরা। কী নেই সেই বাড়িতে! রাজকীয় পরিবেশ, মার্বেলে মোড়া ঘর। রয়েছে দামি-দামি আসবাব। বিরাট মিউজিক সিস্টেম, ঘরের ভিতর সাজিয়ে রাখা সারি সারি পিতলের বাসন ও শিল্পকীর্তি। শুধু তাই নয়, রয়েছে শরীর চর্চার সরঞ্জাম হিসাবে ট্রেড মিল-সহ আরও অনেক কিছু। চোরের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার ভাটকাখালি গ্রামে। গত রবিবার, ১ জুন রাতে উলুবেড়িয়ার রাজাপুর থানার পুলিশ চুরির অভিযোগে অমিত দত্ত নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল বলেন, “আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কীভাবে সে এত বড় বাড়ি করল, এতো সম্পদ কিনল, সেসবের আর্থিক উৎস কী? সেগুলো জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সে ঘোষালচক হালদার পাড়ার বাসিন্দা বঙ্কিম হালদারের বাড়িতে চুরি করতে এসেছিল। সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। হাতেনাতে তাকে গ্রেপ্তার করে। এখনও সে পুলিশি হেফাজতে। সূত্রের খবর, প্রথমে সে তার নাম-ঠিকানা ভুল বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে সঠিক নাম, ঠিকানা জানায়। টানা জেরায় অমিত স্বীকার করেছে সে এক্কেবারে পেশাদার চোর!

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img