বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদের মুখে পর্যটক 

Newsbazar24:

থাইল্যান্ডের ফুকেটে কত পর্যটকই সারা বছর বেড়াতে যান! এদেশ থেকেও যান অনেকে। কিন্তু এক ভারতীয় পর্যটক যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন তা সত্যিই ভয়ংকর। বাঘের সঙ্গে সেলফি তুলতে যেতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ২৫ সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাঘ সঙ্গে নিয়ে হাঁটছেন।

আর এই সময়ই তিনি বাঘটির সঙ্গে সেলফিও তুলতে চাইছেন। বাঘের ট্রেনার একটি লাঠি দিয়ে বাঘটিকে বসার নির্দেশ দিচ্ছিলেন। আর এরপরই ঘটে গেল অনর্থ। আচমকাই অতিকায় পশুটি ঝাঁপিয়ে পড়ল পর্যটকের উপরে। তাঁর আর্ত চিৎকারও শোনা যাচ্ছিল ভিডিওয়। স্বাভাবিক যাঁরাই ভিডিওটি দেখছেন তাঁরাই উদ্বেগে ভুগতে শুরু করেছেন যে, বাঘের আক্রমণের মুখে পড়ার পর ওই পর্যটকের কী হল। যিনি ভিডিওটি পোস্ট করেছেন, তিনি অবশ্য সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সামান্য চোটআঘাত লাগলেও তা গুরুতর নয়। সুস্থই রয়েছেন ওই পর্যটক।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img