Monday, December 15, 2025
21 C
Kolkata

৩০ বছর পর কাশ্মীরে পদ্ম ফুটেছে 

Newsbazar24:

এটাকে কাশ্মীরের মানুষ ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করছে। বহুকাল কাশ্মীরে পদ্ম ফোটে নি। এবার সেই পদ্ম দেখে আবেগে আপ্লুত কাশ্মীর। দীর্ঘ তিন দশক পরে আবার পদ্ম ফুটেছে কাশ্মীরের ওয়ুলার হ্রদে। এশিয়ার অন্যতম বড় মিষ্টিজলের হ্রদ এটি। ১৯৯২ সালে ভয়াবহ বন্যায় সব নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর কেউ হয়তো আশাই করেননি যে উপত্যকাজুড়ে আবার দেখা মিলবে গোলাপি ফুলের। তবে ৩০ বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে কাশ্মীরবাসীর। হ্রদের সামনে বসে পদ্মের শোভা দেখতে দেখতে স্থানীয় বাসিন্দা আব্দুল রশিদ দার আবেগী হয়ে বলেন, “ছোটবেলায় বাবার সঙ্গে পদ্মকাণ্ড তুলতে আসতাম। বন্যার পর ভেবেছিলাম আর কোনও দিন হয়তো ঈশ্বরের উপহার ফিরে আসবে না।”

১৯৯২ সালে বন্যার পর বিপুল পরিমাণ পলি জমে যায় হ্রদটিতে। ২০২০ সালে ওয়ুলার কনজার্ভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (WUCMA) তরফে পলি সরানোর উদ্যোগ নেওয়া হয়। এরপরই কাজ শুরু হয়। সেই সফলতা এল ২০২৫ সালে। আবার পদ্ম ফুটল কাশ্মীরে।জোনাল অফিসার মুদাসীর আহমেদ বলেন, “গত কয়েকবছর ধরে পলি সরানোর কাজ চলছিল। তারপর থেকেই পদ্ম ফুটতে শুরু করে। গতবছর বেশকিছু পদ্ম ফুটেছিল। তারপরেই আরও পদ্ম বীজ ছড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে আরও বেশি পদ্ম ফুটতে শুরু করে।” পদ্মকাণ্ডকে স্থানীয় ভাষায় ‘নাদারু’ বলা হয়। এই নাদারু কাশ্মীরি রান্নায় ব্যবহার করা হয়।

Hot this week

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

Topics

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img