‘আমি ভারতীয়’ শুনে চমকে উঠে ট্যাক্সি চালক জানতে চান ‘সেটা আবার কোন দেশ ‘?

Newsbazar24 :

ভারতবর্ষকে চেনেনা এমন মানুষ কি সত্যিই বিশ্বে আছে? বিশেষ করে পৃথিবীর সর্বাধিক জন বসতির দেশ ভারতবর্ষ! কিন্তু দক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সি চালক সত্যিই জানেন না যে পৃথিবীতে ‘ভারত’ বলে কোনো দেশ আছে। দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় তরুণী। যার ট্যাক্সিতে উঠেছিলেন, সেই ব্যক্তির প্রশ্ন শুনে রীতিমত থ হয়ে গেলেন তিনি। কারণ ট্যাক্সি চালক নাকি জানেনই না ভারত নামে কোনও দেশ আছে! তাঁকে ভারতের অস্তিত্ব বোঝাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ওই তরুণীকে। ইতিমধ্যেই দুজনের কথোপকথন ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। সত্যিই এটা ভাবতে অবাক লাগে মানুষের অজানা কত কিছুই না আছে!

বিশ্বের অন্যতম দেশ ভারতবর্ষ। শুধুই জন বসতি নয়, অর্থনীতির দিক থেকেও ভারত যথেষ্ট এগিয়ে। আর সেখানে কিনা তিনি ভারতের নাম শোনেন নি? জানা গিয়েছে, ওই তরুণীর নাম পিয়ুশা পাতিল। পেশায় ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর। সোশাল মিডিয়ায় তিনি জানান, ওই ট্যাক্সি চালক তাঁকে নানা অদ্ভুত প্রশ্ন করছিলেন। কিন্তু এবার তিনি যা প্রশ্ন করেছেন তা শুনে চমকে গিয়েছেন। আর তাই ভিডিও না করে থাকতে পারেননি। ভাইরাল হওয়া ভিডিওতে চালককে কোরিয়ান ভাষায় বলতে শোনা গিয়েছে, “আপনি কোন দেশ থেকে এসেছেন?”। উত্তরে পিয়ুশা বলেন, “আমি ভারতীয়। ভারত থেকে এসেছি।” এই উত্তর শুনেই চমকে যান ওই চালক। পালটা বলেন, “ভারত? সেটা আবার কোন দেশ? কোথায় অবস্থিত।” এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যান পিয়ুশা। তিনি পালটা বলেন, “আপনি ভারতের নাম শোনেননি?”। চালক বলেন, “আমি জানিই না এমন কোনও দেশ রয়েছে। ভারতের জনসংখ্যা কত?”। তখন পিয়ুশা জবাব দেন, “চিনের জনসংখ্যা ১.৩ বিলিয়ন। আর আমাদের ভারতের অন্তত ১.৪ বিলিয়ন। অর্থাৎ চিনের থেকেও বেশি।” তখন ওই চালক বলেন, “কী বলছেন? সত্যিই এত?” অবশেষে তিনি মেনে নেন ভারত নামে সত্যিই কোনও দেশ রয়েছে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img