Monday, December 15, 2025
24 C
Kolkata

পিচের রাস্তার মাঝে দাঁড়িয়ে সারি সারি গাছ – দুর্ঘটনা বেড়েই চলেছে 

Newsbazar24:

ঝকঝকে নতুন রাস্তা। দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। কিন্তু মধ্য রাস্তায় দাঁড়িয়ে বড়ো বড়ো গাছ। বিহারের জেহানাবাদে ১০০ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া রাস্তা দিয়ে গাড়ি চালাতে হলে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হবে। কিন্তু নতুন রাস্তার এমন অবস্থা কেন? পাটনা থেকে গয়া ৭.৪৮ কিলোমিটার রাস্তায় চওয়া করা হলেও, রাস্তার মধ্যে থাকা গাছগুলি কাটা হয়নি। ফলে রাস্তা চওড়া হওয়ার পর গাছগুলি রাস্তার মাঝখানেই রয়ে গিয়েছে। আর সেই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রায়দিনই ঘটছে দুর্ঘটনা।

আর এতেই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, রাস্তা চওড়া করার আগে বন দপ্তরের কাছে গাছ কাটার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া হলে গাছ কাটা হবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। এরপরই গাছ না কেটে রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়ে নেয় প্রশাসন। আর এতেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কোনও সুরাহা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এরই মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটার পরও প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তীতে কী হবে সেই বিষয়টিই এখন বড় হয়ে উঠেছে।

Hot this week

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

Topics

আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে

Newsbazar24::সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের...

উৎসব চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলিবর্ষণ, মৃত অন্তত ১২

-নিউজ বাজার 24 ডেস্ক , ১৪ ডিসেম্বর, ২০২৫: অস্ট্রেলিয়ার...

কেরলের লাল দুর্গে উড়ল গেরুয়া পতাকা তিরুবনন্তপুরম পুরসভা নির্বাচনে বিজেপির জয়

Newsbazar24:শেষ পর্যন্ত কেরলেও গেরুয়া ঝড়। ঝড়ে ধুলিস্যাৎ বাম দুর্গ।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img