Thursday, February 12, 2026
21 C
Kolkata

ইউরোপে সাইবার সন্ত্রাস – চমকে দিলো বিশ্বকে 

Newsbazar24 :

আচমকাই অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল! ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায়ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। স্তব্ধ মেট্রো চলাচল। বিঘ্নিত উড়ান এবং মোবাইল পরিষেবাও। দীর্ঘ সময় স্থায়ী হয় এই বিপর্যয়। তবে কেন এমন পরিস্থিতি তা এখনও জানা যায়নি। তবে কি ইউরোপে সাইবার সন্ত্রাস চালাল সাইবার অপরাধীরা, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। সোমবার বেলার দিকে পর্তুগাল এবং স্পেনজুড়ে অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ বিভ্রাট হয়। ফলে পর্তুগালের কয়েক লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। একই রকমের খবর মেলে স্পেন থেকেও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাদ্রিদের বিমানবন্দরে বিমান ওঠানামা স্তব্ধ হয়ে যায়। ওই অঞ্চলের অন্যান্য বিমানবন্দরেরও একই অবস্থা হয়।

দুই দেশের রাজধানীর মেট্রো পরিষেবায় প্রভাব পড়ে। মেট্রোয় আটকে পড়েন কয়েক হাজার যাত্রী। গন্তব্যে পৌঁছনোর আগেই থমকে যায় ট্রেন। আটকে পড়েন যাত্রীরা। অন্ধকারে ডোবে হাসপাতালও। শুধু স্পেন-পর্তুগাল নয়, স্পেন লাগোয়া ফ্রান্স এবং বেলজিয়ামের বেশ কিছু শহরেও অন্ধকার নামে। কিন্তু কী কারণে এই বিদ্যুৎ বিভ্রাট তা এখনও স্পষ্ট নয়। স্পেনের দুই বড় বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ বিভ্রাটের কারণ খতিয়ে দেখছে। ইউরোপিয়ান বিদ্যুৎ গ্রিডে কোনও সমস্যা হয়েছিল। যার প্রভাব পড়ে চার দেশে। তবে পর্তুগালের জাতীয় বিদ্যুৎ সংস্থা রেনের দাবি, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্রান্তে আলারিক পর্বত অগ্নিকাণ্ড ঘটেছে। যার ফলে পারপিজিনান এবং নারবোন পর্বতের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করেছে। তবে এই চার দেশে বিদ্যুৎ বিপর্যয়ের নেপথ্যে সাইবার সন্ত্রাস হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img