নার্সিং ও সিস্টার টিউটর পদে বাম্পার নিয়োগ
নিউজ বাজার২৪ ডেস্ক : স্বাস্থ্য পরিষেবায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল মধ্যপ্রদেশ কর্মচারী চয়ন মণ্ডল (MPESB)। নার্সিং অফিসার এবং সিস্টার টিউটর পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। মোট ২৩১৭টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আগামীকাল, ৬ এপ্রিল ২০২৬ থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
আবেদন ও নিয়োগের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ৬ এপ্রিল থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২০ এপ্রিল, ২০২৬। যদি আবেদনপত্রে কোনো ভুল হয়ে থাকে, তবে তা সংশোধনের জন্য প্রার্থীদের ২৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হবে।
পরীক্ষার সূচি ও পদ্ধতি
নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে, ২০২৬ তারিখে। পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে:
প্রথম শিফট: সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
দ্বিতীয় শিফট: বিকেল ৩টে থেকে ৫টা। পরীক্ষায় সাধারণ জ্ঞান, হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ মানসিক দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা হবে ২ ঘণ্টা।
- আরও পড়ুন- সরকারি ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখছেন? ৪১৮টি শূন্যপদে নিয়োগ শুরু করল ব্যাঙ্ক অফ বরোদা
যোগ্যতা ও বয়সসীমা
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত কোনো বোর্ড থেকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা-সহ উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের বিএসসি (B.Sc) নার্সিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
বয়স: ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
আবেদন ফি
আবেদন করার জন্য অসংরক্ষিত (General) প্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ২৫০ টাকা ফি ধার্য করা হয়েছে।
কিভাবে আবেদন করবেন?
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা সরাসরি মধ্যপ্রদেশ কর্মচারী চয়ন মণ্ডলের অফিসিয়াল ওয়েবসাইট https://esb.mp.gov.in/–এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
স্বল্প সময়ের মধ্যে এই বিপুল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কমিশন। তাই দেরি না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।





