নূতন পিচের রাস্তায় গজিয়ে উঠেছে ঘাস,নিম্নমানের কাজের অভিযোগে কাজ আটকে দিলেন গ্রামবাসীরা

Newsbazar24 Desk:দীর্ঘ কয়েক বছর ধরে লড়াইয়ের পর গ্রামের রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু সেখানেও দুর্নীতির থাবা! নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে গ্রামবাসীরা সোচ্চার হলেন।
জানা গেছে, রাস্তায় পিচের আস্তরণ পড়েছে এক সপ্তাহ আগে। এরমধ্যেই পিচের আস্তরণের মাঝে মাঝে গজাতে শুরু করেছে ঘাস।
সেই সাথে পাথর-বিটুমিনের মিশ্রণ আঙুল দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে। এদিকে বিধানসভার ভোটের প্রাক্কালে নির্মীয়মান ওই রাস্তা নিয়ে গ্রামবাসীদের অভিযোগে অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস ।

গ্রামবাসীদের বক্তব্য 

গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, বৈরগাছি-২নং অঞ্চলের আকালপুর মোড় থেকে চাতরঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। গ্রামবাসীরা বহু বছর ধরে এই রাস্তা পাকা করার দাবী জানিয়ে আসছিলেন। সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে চার কিলোমিটার পিচ ঢালাই রাস্তা নির্মাণের জন্য ১ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে। সেই বরাদ্দকৃত অর্থে যথারীতি কাজ শুরু হয়। সপ্তাহ খানেক আগে রাস্তার কিছুটা অংশে পিচের আস্তরণ শেষ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ 

তাদের  অভিযোগ পিচের আস্তরণের মাঝে মাঝে ঘাস গজাতে শুরু করেছে। হাত দিলেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ। শুক্রবার আকালপুরের বাসীন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। তারা রাস্তার কাজ বন্ধ করে নিয়ম অনুযায়ী সঠিক কাজের দাবী জানান।

গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি

গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, বিজেপির কিছু লোক এই অভিযোগ তুলছে। রাস্তার কাজ ঠিকঠাকই হচ্ছে। তবু যে অভিযোগ উঠেছে তা ব্লক প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে।
গ্রামবাসীদের দাবি এখানে রাজনীতি কিছুই নেই। রাস্তার কাজটি সঠিক ও নিয়ম অনুযায়ী যাতে হয় তার জন্যই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img