national :১১ বছরের কিশোরীর উপর ঝাপিয়ে পড়লো পথ কুকুরের দল! কুকুরের আতঙ্কে ঘর বন্দি ইন্দিরাপুরম এলাকার মানুষ 

news bazar24: জাতীয় রাজধানী নয়াদিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পথ  কুকুরের আতঙ্ক যেন থামার নামই নিচ্ছেনা । প্রতিনিয়ত বিভিন্ন পাড়ায় শিশু ও মানুষ কুকুরের আক্রমণের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি অনেক ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে,যা ভাইরাল হয়েছে। কিন্তু কোনভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না কুকুরের ক্রমবর্ধমান সন্ত্রাস। সর্বশেষ ঘটনাটি গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকার, যেখানে রামপ্রস্থ গ্রিন সোসাইটির গেটে 11 বছরের এক কিশোরীকে কামড়ে সঙ্কট পন্ন অবস্থা করে দেয় পথ কুকুরের দল ।

ঘটনা সুত্রে প্রকাশ, ইন্দিরাপুরম থানা এলাকার বৈশালী সেক্টর-৭-এ অবস্থিত রামপ্রস্থ সোসাইটির প্রধান ফটক থেকে দ্বিতীয় গেটের দিকে যাওয়ার সময় ৩টি রাস্তার কুকুর ভব্য গুপ্তা নামে ১১ বছর বয়সী এক কিশোরীর উপর ঝাপিয়ে পড়ে, শরীরের বিভিন্ন জায়গার মাংস খুবলে নেয় ।

এরপর কুকুরের হাত থেকে কোনোরকমে পালিয়ে মেয়েটি সোসাইটির গেটের দিকে ফিরে ভেতরে প্রবেশ করে, সেখানে গেটে নিয়োজিত নিরাপত্তারক্ষী কুকুরগুলোকে তাড়িয়ে মেয়েটিকে রক্ষা করেন। তবে ততক্ষণে একটি কুকুর গুলি মেয়েটির বিভিন্ন জায়গায় দাঁতের  কামড় বসায়।

আহত মেয়েটিকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে অ্যান্টি-র্যাবিস ইনজেকশনও দেওয়া হয়। ঘটনাটি সোসাইটির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সোসাইটির গেটের বাইরে কুকুরগুলো মেয়েটির পেছনে ছুটতে দেখা যায় এবং তাকে কামড়াচ্ছে।

ইতি মধ্যে ঘটনার সাথে সম্পর্কিত সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img