মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর?
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিশালী ও প্রবাদপ্রতীম অভিনেতা নানা পাটেকর তাঁর তীক্ষ্ণ ব্যক্তিত্ব, নিখাদ সততা এবং নির্ভেীক জীবনদর্শনের জন্য চিরকাল পরিচিত ছিলেন। কিন্তু তাঁর এই কঠোর ও গম্ভীর আড়ালে লুকিয়ে ছিল এক অসামান্য ব্যতিক্রমী রসবোধ। মৃত্যুর মতো গম্ভীর সত্যকেও তিনি গ্রহণ করেছিলেন পরম দার্শনিক ও রসিকসুলভ ভঙ্গিতে।
বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণের পর তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা অনুপম খের গভীর শোক প্রকাশ করতে গিয়ে স্মরণ করেছেন নানার সেই প্রানবন্ত রসবোধকে। অনুপম খেরের ভাষায়, “আজ যদি নানা আমাদের এই কান্নাকাটি বা শোকবার্তা দেখত, তবে হেসেই উড়িয়ে দিত। নিজ ভঙ্গিতে হয়তো বলত— ‘আরে তাতে কী হয়েছে? মারা গিয়েছি তো, কী এমন বড় ব্যাপার? সকলকেই তো একদিন মরতে হয়।’”
২০২৩ সালেই করে রেখেছিলেন শেষকৃত্যের তদারকি
পরপারের পথ যাঁর মনে লেশমাত্র ভয় ধরাতে পারেনি, মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও যিনি জীবনের অনিশ্চয়তা নিয়ে সহাস্যে কথা বলেছেন—সেই নানা পাটেকর নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত পরিকল্পনা বহু আগেই সুনির্দিষ্ট করে রেখেছিলেন।
আরও পড়ুন- সূর্য ডুবলেই মন্দিরে নিষেধ প্রবেশ! ৪০০ বছরের রহস্য ঘিরে তৈরি সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War) চলচ্চিত্রের প্রচারের সময় এক সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের মৃত্যু ও শেষকৃত্য নিয়ে এক চমকপ্রদ ও হৃদয়গ্রাহী তথ্য প্রকাশ করেছিলেন অভিনেতা। নিজের উপার্জিত পার্থিব সম্পত্তির কথা তুলে তিনি অকপটে জানিয়েছিলেন, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তাঁর একমাত্র অর্জিত সম্বল হয়ে থাকবে কেবল ‘১২ মণ কাঠ’।
কেন এমন অদ্ভুত কথা বলেছিলেন তিনি? নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় নানা জানিয়েছিলেন, “আমি হিসেব করে দেখেছি, আমার শেষকৃত্যের জন্য ঠিক ১২ মণ কাঠ লাগবে। এটাই আমার শেষ সম্পদ এবং এটুকুই সঙ্গে নিয়ে আমি বিদায় নেব।” নিজের শেষকৃত্যের জন্য সেই কাঠ তিনি আগে থেকেই আলাদা করে নির্দিষ্ট করে রেখেছিলেন।
ভেজা কাঠ নিয়ে অভিনব বার্তা
শুধু কাঠের হিসেব রেখেই ক্ষান্ত হননি, নিজের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে এক মজার ‘নির্দেশনা’ও দিয়ে গিয়েছিলেন তিনি। নানা স্পষ্ট করে বলেছিলেন, তাঁর শেষকৃত্যে যেন ভুল করেও কোনো ভেজা কাঠ ব্যবহার করা না হয়; পুরো শেষকৃত্য যেন কেবল সম্পূর্ণ শুকনো কাঠ দিয়েই সম্পন্ন করা হয়।
এর নেপথ্যের কারণটি ব্যাখ্যা করতে গিয়ে নানা যে যুক্তি দিয়েছিলে, তা শুনে যে কেউ একাধারে তাজ্জব ও তাঁর তীক্ষ্ণ রসবোধের প্রশংসায় পঞ্চমুখ হবেন। নানা পাটেকর হেসে বলেছিলেন
“ভেজা কাঠ ব্যবহার করলে মারাত্মক ধোঁয়া তৈরি হবে। আর সেই ধোঁয়ার চোটে শেষকৃত্যে উপস্থিত আমার বন্ধুবান্ধব ও স্বজনদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আর সেই চোখের জল দেখে লোকে ভুল ভাবতে পারে যে আমার বিয়োগে হয়তো তারা কেঁদে ভাসাচ্ছে! সামান্য ধোঁয়ার কারণে আমার চলে যাওয়ার দিনে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক—তা আমি একেবারেই চাই না।”
মৃত্যুর মতো চূড়ান্ত কঠিন ও বাস্তব সত্যকেও নিজের বুদ্ধিমত্তা ও সেন্স অফ হিউমার দিয়ে এমন লঘু করে দেখার ক্ষমতা কেবল নানা পাটেকরের মতোই বিরল ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব ছিল। পর্দায় বহু জীবনকে জীবন্ত করে তোলা এই অনন্য অভিনেতা বাস্তব জীবনেও তাঁর নিজস্ব খামখেয়ালি কিন্তু অত্যন্ত মানবিক দর্শনের ছাপ রেখে গেলেন। পুণের খাদাকওয়াসলা সংলগ্ন ফার্মহাউসেই তাঁর স্মৃতিবিজড়িত সেই ‘১২ মণ কাঠ’-এর ছাইয়ে শেষ নিঃশ্বাসের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো তাঁর অন্তিম যাত্রা।



