Nadia News:বাসন্তী পূজা উপলক্ষ্যে কুমারী পুজো এবং রাম লালার বিশেষ পুজোপাঠ

Newsbazar24 চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। মনে করা হয়, চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গাপুজো। আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথিতে হয়। সেরকমই আজ হলো নবমী তিথি। আজ আবার দশরৎ পুত্র রামের জন্মতিথিও বটে। তাই এই বিশেষ দিনটি মহাসমারোহে পালিত হচ্ছে সারা দেশে। সেইমতো নদীয়ার শান্তিপুরে বাইগাছি পাড়া রাধাগোবিন্দ মন্দিরে পালিত হচ্ছে রামনবমীর বিশেষ পুজো এবং বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো, বলাহয় এই বাসন্তী পুজো আদি দুর্গাপুজো রাজা সুরথ এই পুজোর সূচনা করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে দেবী দুর্গার কুমারী রূপ কে নিষ্ঠার সাথে পুজো করা হচ্ছে বৈদিক মন্ত্রউচ্চারণের মাধ্যমে। ষোড়স উপাচারে চলছে পুজোপাঠ এবং হোম যজ্ঞ । পাশাপাশি এই মন্দিরে রাম নবমী উপলক্ষে রাম চন্দ্রের বাল্য রূপ কে ভোগ নিবেদনের মাধ্যমে আরতি সহকারে পুজো করা হচ্ছে। মন্দিরের প্রধান সেবায়েত মহারাজ শচীদানন্দ দাস ব্রহ্মচারী জানাচ্ছেন, প্রতি বছরই মহা সমারোহে দেবীর পূজা হয়ে আসছে। এমনিতেও মন্দিরে শরৎ কালে যে দুর্গাপুজো হয় সেই পুজোও করা হয়। সেরকমই বসন্তকালে বাসন্তীপুজোর আয়োজন করা হয়। তবে শাস্ত্রে আছে কুমারী পুজো দেবীর পূজার মহাত্ম অনেক বাড়িয়ে দেয়। তবে শাস্ত্র মেনেই এখানে হচ্ছে কুমারী পুজো। তৎসহ রাম লালার পুজো। যদিও কুমারী পূজোর পরে দেবীর পূজারচণার সাথে চলে হোম যজ্ঞ এবং এই পুজোকে কেন্দ্র করে আশেপাশের এলাকা সহ বিভিন্ন প্রান্তের মানুষের জমায়েত হয় মন্দির প্রাঙ্গণে। মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত জানাচ্ছেন, বিগত বেশ কয়েক বছর ধরে এখানে মহাসমারোহে বৈষ্ণব মতে দেবীর আরাধনা করা হয়। তৎসহ চলে নবমী তিথি উপলক্ষে অভিষেক এবং তার জন্ম উৎসব পালন অনুষ্ঠান।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img