Newsbazar24:গোপন সূত্রে খবরের ভিত্তিতে রানাঘাট জেলা পুলিশ এক নাবালক সহ ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা যায় রবিবার রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহিরগাছি এলাকায় অভিযান চালিয়ে এক নাবালক ও দুই ব্যক্তি সহ ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে।
অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রলিং চালানোর সময় হাঁসখালি থানার পুলিশ বড় চুপরিয়া এলাকা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা রবিবার রাতেই বর্ডার পেরিয়ে এদেশে আসে। সোমবার ধৃত ৬ জনকেই আদালতে পাঠিয়েছে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নদিয়ার ধানতলা থানার কানিবাবনি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছে কয়েক জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলা ও তিন জন পুরুষ। সূত্র মারফত সেই খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিসা-পাসপোর্ট না থাকায় পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।





