Newsbazar24:তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারো প্রকাশ্যে। নদীয়ার গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুশান্ত চ্যাটার্জির বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় ১১ জন কাউন্সিলার। প্রসঙ্গত ১৮টি ওয়ার্ড বিশিষ্ট গয়েশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত।

বৃহস্পতিবার কল্যাণীর মহকুমা শাসকের দফতরে তৃণমূলেরই ১১ জন কাউন্সিলর দুর্নীতি সহ একাধিক বেনিয়মের অভিযোগে একটি লিখিত আবেদন জমা দেন।
অভিযোগপত্রে তারা লিখেছেন, পৌর প্রধান উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। কোনো রকম টেন্ডার ছাড়াই একাধিক কাজ করানোর অভিযোগ কাজ করানোর অভিযোগ । এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগকারী এক কাউন্সিলরের মতে, “পৌরসভায় উন্নয়নমূলক কাজ থমকে গেছে। টেন্ডার ছাড়াই কাজ করানো হচ্ছে এবং আর্থিক বিষয়ে দুর্নীতি সামনে এসেছে । এই কারণে আমরা পৌরপ্রধানের পদত্যাগ দাবি করেছি।”
এ বিষয়ে পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি জানিয়েছেন, “আমি এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। দলকে বিষয়টি জানানো হবে। কাউন্সিলররা অভিযোগ করতেই পারেন। দল যদি আমার পদত্যাগের নির্দেশ দেয়, তবে আমি তা মেনে নেব।”
এই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে গয়েশপুর পৌরসভার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, দল ও প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।





