ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেসরকারি বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ৩০–৪০ যাত্রীর

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসে থাকা প্রায় ৩০–৪০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত গজনীপুর মোড় এলাকায়।

বাসে আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাসটি। দাউদাউ করে জ্বলতে থাকা বাসটি দেখে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে বহরমপুর–আমতলা রাজ্য সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে পুড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘শেরশাহ’ নামে ওই বেসরকারি বাসটি দীর্ঘদিন ধরে বহরমপুর থেকে হরিহরপাড়া–নওদা হয়ে কলকাতা রুটে চলাচল করে। রাতের বেলায় বহরমপুর থেকে ছেড়ে ভোরে কলকাতায় পৌঁছনোর সুবিধা থাকায় বহু যাত্রী ট্রেনের টিকিট না পেলে আগেভাগেই এই বাসের টিকিট কেটে রাখেন।

শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ বহরমপুর থেকে ছেড়ে রাজ্য সড়ক ধরে হরিহরপাড়ার দিকে যাওয়ার সময় গজনীপুর মোড়ের কাছে আচমকাই বাসটি বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই পেছনের অংশ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে।

আরও পড়ুন-অবসরের পর বদলে গেল জীবন—পদ্মশ্রীর পথে রেলকর্মী অশোক হালদার

চালকের তৎপরতায় প্রাণরক্ষা

পরিস্থিতি বুঝে বাসের চালক দ্রুত সমস্ত যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলেন। যাত্রীরা নেমে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের চোখের সামনেই বাসের পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে, যা মুহূর্তের মধ্যেই গোটা বাসে ছড়িয়ে পড়ে।

তবে তাড়াহুড়োর মধ্যে কয়েকজন যাত্রী তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র বাস থেকে নামাতে পারেননি। আগুনে সেগুলি সম্পূর্ণ পুড়ে যায়।

‘সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন’

স্থানীয় বাসিন্দারা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা ব্যর্থ হয়। চোখের সামনে বাসটি সম্পূর্ণ ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল হক বলেন,“খবর পেয়েই আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকজন যাত্রী জানান, বাসের পিছনের দিক থেকেই প্রথমে আগুন দেখা যায়। সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। তবে সবাই সময়মতো নেমে পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”

✔️ হতাহতের খবর নেই

সবচেয়ে স্বস্তির বিষয়, এই ভয়াবহ ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Murshidabad

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img