Newsbazar24:আবারও তৃণমূলেরগোষ্ঠী কোন্দল সাগরদীঘিতে। পঞ্চায়েতের ভিতরেই তৃণমূল পরিচালিত মনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবিকে মারধরের অভিযোগ সাগরদীঘির তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান।
সূত্রের খবর তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারনে ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং পাঁচ বার বাতিল হয়ে যায়।সেই অর্থ বর্ষের মিটিং পাস করতে উপস্থিত হতে হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাস কে।সাংসদ ও বিধায়ক উপস্থিত হওয়ার কারণেই গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানের সঙ্গে বচসা বাধে সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের।তখনই মহিলা প্রধান আলিয়ারা বিবিকে ঘরে ভরে মারধর করে মসিউর রহমান বলে অভিযোগ।ঘটনায় সাগরদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রধান।যদিও ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান।
*ছবিতে আহত পঞ্চায়েত প্রধানকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন*



