Newsbazar24:গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা ফুড সেফটি দপ্তর এর অফিসার ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর একটি দল বেলডাঙা থানার পুলিশকে সাথে নিয়ে বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে ১২ নম্বর জাতীয় সড়ক লোগোয়া সুশান্ত ঘোষের বাড়িতে হানা দেয়। ঐ বাড়িতে কর্মকান্ড দেখে রীতিমত তাজ্জব হয়ে যান তদন্তকারী অফিসাররা।

প্রায় ৫০ কেজি ঘী সেইসঙ্গে ১২ কেজি পনির উদ্ধার হয় এবং পরে দেখা যায় ঘী তৈরির সরঞ্জাম হিসেবে পাম তেল ও এক জার ডালডা। সেইসঙ্গে পনির তৈরীর জন্য বাথরুমের প্যান পরিষ্কার করার অ্যাসিড ও পনীর তৈরীর কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এই কারখানার কোন লাইসেন্স ছিল না। কিভাবে এই কারখানা গড়ে উঠলো পঞ্চায়েতের ভূমিকা কি ছিল এটা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান,” ভেজাল ঘি ও ভেজাল পনির তৈরির অপরাধে প্রয়োজনীয় আইনি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।”
বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই সংবাদ মাধ্যম কে জানান, নকল ঘি ও নকল পনির তৈরীর জন্য বেশ কিছু সরঞ্জাম ও জিনিসপত্র আটক করা হয়েছে। তদন্ত চালিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।






