Newsbazar24:সরকারি স্কুলের বেহাল দশা। আজব দৃশ্য পরীক্ষার সময় গার্ড দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বিরোধীদের অভিযোগ যে সরকার শিক্ষার উন্নতি নিয়ে এত ঢাক ঢোল পেটান তাদের আমলেই সরকারি স্কুলে শিক্ষক না থাকার জন্য গার্ড দিচ্ছেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। বিদ্যালয়ে আছেন মাত্র একজন অস্থায়ী শিক্ষক। এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের শ্রীপুর জুনিয়র হাই স্কুলে।
প্রায় চোদ্দ বছর হতে চললো ইস্কুলটি স্থাপিত হয়েছে। তখন তিনজন স্থায়ী এবং দুজন অতিথি শিক্ষক ছিলেন।
কয়েক বছর আগে ওই তিনজন স্থায়ী শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যান। একজন অতিথি শিক্ষক অবসর নিয়েছেন। ফলে আরেক জন অতিথি শিক্ষককে একাই স্কুল চালাতে হচ্ছে। বর্তমানে স্কুলে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা চলছে। শিক্ষক না থাকায় থাকায় বাধ্য হয়ে পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। এ বিষয়ে স্কুলের একমাত্র অতিথি শিক্ষক বদরুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ে ৭৫ জন ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু তিনি ছাড়া অন্য কোনও শিক্ষক বা শিক্ষিকা নেই।
স্কুলের ওই পরিস্থিতি দেখে অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক সালাম শেখও মাঝেমধ্যেই বিদ্যালয়ে যান। পরীক্ষা চলাকালীনও তিনি মাঝেমধ্যে স্কুলে যাচ্ছেন। এ প্রসঙ্গে সালাম শেখ জানান, তিনি এখন অবৈতনিক শিক্ষক। পড়ুয়াদের অসুবিধার কথা ভেবে বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে মাঝেমাঝেই ওই বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে সাহায্য করেন। একজনের পক্ষে স্কুল চালানো খুবই কষ্টের। শিক্ষকের অভাবে
চতুর্থ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের দুটি ঘরে বসিয়ে পড়াশোনা করানো হয়। যা নিয়ে ছাত্রছাত্রীদের সমস্যা হয়। পরীক্ষা চলাকালীন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের গার্ড দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা। অবিলম্বে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবি তুলেছেন গ্রামের মানুষ।



