Murshidabad:আবারো গঙ্গার পাড়ে নতুন করে ভাঙ্গন, ফারাক্কা থানার মহেশপুরের মুশকিনগরে আতঙ্কিত এলাকাবাসী, সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

Newsbazar24:ফারাক্কার মহেশপুর অঞ্চলের মুশকিনগর এলাকায় আবার নতুন করে দেখা দিয়েছে গঙ্গার পাড়ে ফাটল , যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আতঙ্কিত কয়েকশ পরিবার । আজ সকাল বেলা আবার নতুন করে বিঘা খানেক জায়গায় গঙ্গার পাড়ে ফাটল নজরে আসে এলাকাবাসীর। বর্ষা শুরু হয়েছে ,বাড়ছে গঙ্গার জল। আর এরই মাঝে গঙ্গার পাড়ে ফাটল। কার্যত বিনীদ্র রজনী কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষেরা।
এলাকাবাসীদের অভিযোগ বার বার মহেশপুর অঞ্চলের এই এলাকার মানুষদের গঙ্গা ভাঙ্গনের কবলে পড়তে হলেও প্রশাসনিক দিক থেকে কিন্তু তেমনভাবে কোন সহায়তা করা হচ্ছে না। এমনকি গঙ্গার পাড় বাঁধার ক্ষেত্রেও কোনরকম তৎপরতা দেখাচ্ছে না প্রশাসন এমনই অভিযোগ। বংশপরম্পরায় গঙ্গা ভাঙ্গন কবলিত এই মানুষগুলো আজ সর্বস্বান্ত হয়ে পড়েছে। একমাত্র সম্বল ভিটেমাটিটুকু গঙ্গা গ্রাসে চলে গেলে কিভাবে আবার কোথায় জীবনের পসরা সাজিয়ে তারা বসবে তা কিন্তু তারা জানে না। এই মুহূর্তে মহেশপুর অঞ্চলের মুসকি নগরে সাধারণ মানুষের ঘুম উড়েছে গঙ্গা ভাঙনের আতঙ্কে।

এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরুদ্ধে। তাদের বক্তব্য ঠিকমতো কাজ হচ্ছে না সেচ দপ্তরের কাজের গাফিলতির জন্যই তাদের আজকের এই অবস্থা।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img