ওয়েবডেস্ক | news bazar24 | বেঙ্গালুরু | ৯ নভেম্বর ২০২৫
ভারতের সাম্প্রদায়িকতা নিয়ে দেশ যখন জর্জরিত , ঠিক সেই সময় একটা বড় প্রশ্ন উঠে আসলো , আর সেই প্রশ্ন হলো সঙ্ঘ পরিবারে মুসলিমদের প্রবেশ আছে কি না ?
বেঙ্গালুরুর একটি সভায় সরাসঙ্ঘচালক মোহন ভগবতের সামনে উঠে এল এই প্রশ্ন। আর তিনি বিনা সঙ্কোচে সরাসরি উত্তরে তিনি বললেন সঙ্ঘে প্রবেশের অধিকার শুধুমাত্র তাঁদেরই, যারা নিজেদের ভারতমাতার পুত্র ও হিন্দু সমাজের অংশ মনে করেন। আর এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারানো মানুষদের মধ্যে আতঙ্ক SIR এ নাম বাদ যাবে কি
মোহন ভগবতের আসল বক্তব্য:
আরএসএস-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে কর্নাটকে আয়োজিত দুই দিনের সভায়, এক কর্মীর প্রশ্নের উত্তরে মোহন ভগবত বলেন সঙ্ঘে শুধু হিন্দুদের প্রবেশের অনুমতি রয়েছে। তবে মুসলিম, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরাও যদি তাঁদের বিচ্ছিন্নতাবাদী মানসিকতা ত্যাগ করেন, তাঁরা সঙ্ঘে আসতে পারেন। সঙ্ঘকে নিজের সংগঠন মনে করতে পারেন। তিনি আরও যোগ করেন কেউ যখন সঙ্ঘে যোগ দেন, তখন তাঁর ধর্ম, জাত বা বর্ণ কোনও গুরুত্ব পায় না। সঙ্ঘে আমরা কেবল ভারতমাতার সন্তান হিসেবে একত্রিত হই। ভারতের জন্য কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হই।
মুসলিম সমাজকে নিয়ে মন্তব্য করে বিতর্কে
মোহন ভগবতের জন্য এটি প্রথম নয়। এর আগেও বহুবার ভারতের মুসলিম সমাজকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মোহন ভগবত। তাঁর বক্তব্য ভারতের সব মুসলিম, খ্রিস্টান ও হিন্দুর পূর্বপুরুষ এক। কেবল সময়ের সঙ্গে তাঁরা নিজেদের শিকড় ভুলে গেছেন। তিনি মনে করেন, ভারতে কেউ “অহিন্দু” নন, সবাই একসময় হিন্দু ছিলেন। যারা এটা বুঝেছেন তারা হিন্দুদের বিরোধিতা করেন নি।
বনগাঁ বেনাপোল সীমান্তে ‘SIR’ জটিলতায় ক্ষোভ বাড়ছে মানুষের
সভায় ভগবতের বার্তা:
সভা শেষে ভগবত বলেন সঙ্ঘের কাছে হিন্দুত্ব মানে ধর্ম নয়, এটি জীবনপদ্ধতি। আমাদের লক্ষ্য সমাজে ঐক্য গঠন। কেউ যদি এই লক্ষ্য মেনে চলে, তবে তাঁর জন্য দরজা খোলা। তবে তাঁর এই বক্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন, হিন্দু সমাজের সদস্য বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন? এটা বোধগম্য হচ্ছে না ।
রাজনৈতিক বিশ্লেষণ:
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোহন ভগবতের বক্তব্য সঙ্ঘের মূল আদর্শ ‘এক জাতি, এক সংস্কৃতি’-র দৃষ্টিভঙ্গিকেই পুনরুজ্জীবিত করছে। তবে সমালোচকদের মতে এতে ধর্মনিরপেক্ষ ভারতের বহুত্ববাদী কাঠামো প্রশ্নের মুখে পড়ছে। অহিন্দুদের কাছে এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে ।






