Wednesday, December 17, 2025
17 C
Kolkata

প্রতিটি বিধানসভায় ১৫০ জন মিঠুন যোদ্ধা তৈরীর নির্দেশ মিঠুন চক্রবর্তীর

Newsbazar24::মালদা জেলা বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে আজ ভোরে পদাতিক এক্সপ্রেসে মালদায় এসে পৌছালেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে নামতেই বিজেপি নেতৃত্বরা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। সেখান থেকে বেরিয়ে সরাসরি একটি বেসরকারি হোটেলে ওঠেন। সেখানে বিজয়া সম্মিলনিতে
এসে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন যে প্রতিটি বিধানসভাতে বিজেপির ১৫০ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরী করতে। বিজয়া সম্মেলন এই নাম নিয়ে করলেও আসলে এটা ছিল নির্বাচনী প্রচারের একটি পদক্ষেপ।
পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্মরের মধ্যে একটি আইনী সহায়তা দেওয়ার জন্যে। অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্যে। আপনারা আমার সঙ্গে যেকোনো সময় ফোন করবেন। মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাবো ভোটের আগে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না। মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশীদের জন্যে রাস্তাতে মিছিল করছেন। এটাই নজিরবিহীন ঘটনা। মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণীনের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয়া সম্মেলন করেন। সবার শুরুতেই মিঠুন সভাগৃহে প্রবেশ করতেই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। অবশ্য নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img