Tuesday, December 16, 2025
24 C
Kolkata

Medinapur: নিম্নচাপের বৃষ্টিতে জল বেড়েছে শিলাবতী ও কেঠিয়া নদীতেও,ভরা নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌকায় পারাপার

Newsbazar24:কয়েকদিন ধরেই চলছে ভারি বৃষ্টি যার জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অবস্থান যার জেরে বৃষ্টি হয়েই চলেছে দিনের অধিকাংশ সময়।আর এর জেরে ফের জল বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী,কেঠিয়া নদীতে।বর্ষার শুরুতেই প্রথম ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা,ঘাটালের মানুষ।তার কয়েকদিন পর মাঝে কয়েকদিন ভারি বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছিল ঘাটাল চন্দ্রকোনার নদীগুলি।আবারও টানা বৃষ্টির জেরে জল বাড়ছে চন্দ্রকোনার শিলাবতী ও কেঠিয়া নদীতে।জল বাড়ছে ঘাটালের ঝুমি ও শিলাবতীতেও।এতেই ফের একবার নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন বন্যার আশঙ্কায় দিন গুনছে।চন্দ্রকোনায় শিলাবতী,কেঠিয়া,কানা নদীর জলস্তর আজ মঙ্গলবার সকাল থেকে ক্রমশ বৃদ্ধি পাওয়ায় চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১,ভগবন্তপুর ২ ও বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজন আবারও বন্যার আশঙ্কা করছে।কয়েকদিন আগে জুন মাসে ভয়াবহ বন্যা দেখেছে এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।একাধিক নদী বাঁধ এখনও ভাঙা অবস্থায় পড়ে।আগের বন্যায় জলের তোড়ে ভেসে গিয়েছে নদীর কাঠের ও বাঁশের একাধিক সেতু।চলাচলের রাস্তা,হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।এক প্রকার আবারও যদি বন্যা হয় একটা অভূতপূর্ব ক্ষতির মধ্যে পড়বে নদী তীরবর্তী এলাকার মানুষজন।চন্দ্রকোনায় সম্প্রতি বন্যায় একাএকাধিক নদীবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে তাই নদীর জল একটু বাড়লেই জল ঢুকবে এলাকায়।এদিকে সদ্য বন্যা কাটিয়ে উঠা ঘাটালের বাসিন্দারাও বন্যার আশঙ্কায় রয়েছেন আবহাওয়া এমনই চলতে থাকলে।

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img