ময়নায় তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

ময়নার তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ

নিউজ বাজার২৪, ডেস্ক ঃ পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার রাতে ময়নার মল্লিকমোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপনকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, তাঁকে একটি ল্যাম্পপোস্টে বেঁধে ব্যাপক মারধর করা হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই তৃণমূল নেতা বাড়ি করে দেওয়ার নাম করে আতাউর নামে এক গরিব ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করেছিলেন। আতাউর সেই টাকা দিতে অস্বীকার করে একটি খাস জমিতে বাড়ি তুলছিলেন। সেই বাড়ি ভাঙচুর করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে সন্দীপনকে ধরে গণপিটুনি দেয় বলে দাবি বিজেপির। বিজেপির পক্ষ থেকে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেও দাবি করা হয়েছে।

হাড়কাঁপানো ঠান্ডা যাবে কি? আপাতত স্বস্তি, তবে ফের বড়সড় শীতের ইঙ্গিত বাংলায়

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। তাদের দাবি, ঘটনার সময় তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন। তখন একটি মসজিদের সামনে কয়েকজন অসামাজিক ব্যক্তি জোর করে জায়গা দখল করে রেখেছিল। তাদের সরাতে গেলে সন্দীপনের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপরই সেই অসামাজিক লোকজন সন্দীপনকে ঘিরে ধরে একটি ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করে।

ষটতিলা একাদশীতে তিলের মাহাত্ম্য, এই ৬টি উপায়ে দূর হতে পারে দুঃখ-কষ্ট ও দারিদ্র্য

প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে ময়না থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্দীপনকে বর্তমানে তমলুক শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img