Tuesday, December 16, 2025
24 C
Kolkata

মানিকোড়া ডাকাত কালীপুজো: মশালের আলোয় আজও অটুট প্রাচীন রীতি

আজও ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে হয় মানিকোড়ার কালীপুজো, দেবীর চোখ ঢেকে বলিদানের প্রথা আজও অটুট, রয়েছে নানান অলৌকিক কাহিনী

হবিবপুর, মালদহ | ১৬ অক্টোবর ২০২৫

উমার বিদায়, শ্যামার আগমন। প্রতীক্ষার পাঁচ দিন। প্রাচীন রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকোড়ার ডাকাত কালী। প্রায় তিন শতাব্দী পুরনো এই পূজো আজও রীতি ও বিশ্বাসের অটুট প্রতীক।

লোকমুখে প্রচলিত, প্রায় ৩০০ বছর আগে ওপার বাংলার (বর্তমান বাংলাদেশ) ডাকাতরা পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা মানিকোড়ায় আসতেন। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে ফিরে যেতেন তাঁরা। তাঁদের হাতের এই কালী আজ “ডাকাত কালী” নামেই খ্যাত।

ভূত চতুর্দশী মানে কী? চোদ্দো শাক ও চোদ্দো প্রদীপের রহস্য জানুন

ব্রিটিশ আমলে এক স্থানীয় জমিদার জঙ্গলের মধ্যে এই পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে তাঁর বংশপরম্পরায় পুজো শুরু হয়। বর্তমানে জমিদারি না থাকলেও মানিকোড়ার মানুষ মিলে সার্বজনীনভাবে আয়োজন করেন এই পুজো।

অলৌকিক কাহিনী

এক শাঁখারির সঙ্গে যুক্ত রয়েছে এক আশ্চর্য গল্প। একদিন এক মেয়ে শাঁখা পরতে এসে বলে, তার বাবা কালীমন্দিরের সেবায়েত। দাম চাইতে গেলে সেবায়েত অবাক হয়ে জানান, তাঁর কোনও মেয়ে নেই। হঠাৎ মন্দিরপুকুরে দেখা যায় এক মেয়ে, দুই হাতে নতুন শাঁখা, জলের ওপর ভাসছে। মুহূর্তেই বোঝা যায়, তিনি স্বয়ং মা কালী।

মালদহের হবিবপুরে কৃষক রতন প্রামানিকের কালো ধান, মধুমেহ রোগীদের জন্য আশার আলো

বলিদান ও রীতি

জনশ্রুতি আছে, পাঁঠা বলির সময় দেবীমূর্তি নড়ে ওঠে ও সামনের দিকে ঝুঁকে পড়ে। একসময় দেবীকে লোহার শিকলে বেঁধে রাখা হত, যাতে মূর্তি নড়ে না যায়। এখন সেই জায়গায় শুধু দেবীর চোখ কাপড়ে ঢেকে চক্ষুদান ও বলিদান সম্পন্ন হয়।

ভক্তদের ভিড় ও মেলা

এই পুজোকে কেন্দ্র করে সাতদিন ব্যাপী চলে মেলা ও গানের আসর। প্রতিবছর দুই থেকে তিন হাজার পাঁঠা বলি হয়। শুধু মালদহ নয়, রাজ্য ও রাজ্যের বাইরেও বহু ভক্ত সমাগম ঘটে।

মানিকোড়া ডাকাত কালী আজও ভক্তদের কাছে এক জাগ্রত দেবী— যেখানে অলৌকিকের ছোঁয়া আজও টিকে আছে।

west bengal tourism

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img