ক্রিকেট উন্মাদনায় মাতছে বাংলা-বিহার,মালদায় শুরু মালেক ইসলাম মেমোরিয়াল টি-২০

নিউজ বাজার২৪ ডেস্ক: প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে মালেক ইসলাম মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের সুলতাননগর এলাকায় ক্ষিতি মোহন সেন ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে সাত দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবছর টুর্নামেন্টটি ১৬তম বর্ষে পদার্পণ করল।

বাংলার পাশাপাশি বিহার থেকেও হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শক এই টুর্নামেন্ট উপভোগ করতে ছুটে আসেন। খেলা ঘিরে ইতিমধ্যেই সুলতাননগর এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। মাঠ ও পিচ প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। পিচ কিউরেটর গুড্ডু খানের নেতৃত্বে পিচ মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে। দর্শকদের জন্য স্টেডিয়ামের আদলে তৈরি হচ্ছে বিশেষ গ্যালারি।

এবছর দর্শকদের সুবিধার্থে থাকছে ১৬×৩২ ফুটের বিশাল এলইডি স্ক্রিন, যাতে দূর থেকে বসেও স্পষ্টভাবে খেলা উপভোগ করা যায়। এই টুর্নামেন্টের অন্যতম আহ্বায়ক জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবক বুলবুল খান

আরও পড়ুন- তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বেঙ্গল সুপার লিগ চ্যাম্পিয়ন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স

খেলাধুলোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠ সংলগ্ন এলাকায় টানা সাত দিন চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।

খেলার পৃষ্ঠপোষক বুলবুল খান জানান, এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক শক্তিশালী দল অংশ নিচ্ছে। প্রথম দিন থেকেই মাঠে নামবেন আঙ্কুশ সিং, কামরান খান-সহ একাধিক নামী ক্রিকেটার। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। খেলাধুলোর পাশাপাশি সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের উপকার করাই আমাদের লক্ষ্য।

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সুলতাননগর এলাকায় ইতিমধ্যেই দর্শকের ভিড় বাড়তে শুরু করেছে। খেলাধুলা, বিনোদন ও সমাজসেবার মেলবন্ধনে মালেক ইসলাম মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট যে এবছরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে, তা বলাই যায়।

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img