জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার মালদার যুবক, আতঙ্কে গ্রাম ও ভেঙে পড়েছে পরিবার

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার উমর ফারুক কে?

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে মালদার মানিকচক থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলা গ্রামের বাসিন্দা উমর ফারুককে। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতেন বলে দাবি পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আসন্ন ঈদে বাড়ি ফেরার কথা ছিল উমরের। গত রবিবারও স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। সেই সময়ও স্বাভাবিক কথাবার্তাই হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ করে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের খবর পেয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। ফোন মারফত এই খবর জানার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী, বাবা-মা ও অন্যান্য আত্মীয়রা।

আরও পড়ুন- দীর্ঘদিনের দাবির অবসান, শুরু পরিচয়পত্র বিতরণ

উমর ফারুকের বাবা আক্তার হোসেন একসময় ভিন রাজ্যে কাজ করতেন। সংসারের হাল ধরতে ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বড় হয়েছেন উমর। তিনি বাড়ির বড় ছেলে। ছোট ভাই হাসান আলি স্থানীয়ভাবে টোটো চালিয়ে সংসারে সাহায্য করেন। পরিবারের দাবি, মাসে কখনও পাঁচ হাজার, কখনও দশ হাজার টাকা বাড়িতে পাঠাতেন উমর—সেই টাকাতেই চলত সংসার। মাত্র দু’মাস আগেই বাড়ি এসেছিলেন তিনি।

পরিবারের বক্তব্য, উমরের স্বভাব-আচরণ খুবই ভালো ছিল। গ্রামের মানুষজনের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল স্বাভাবিক। তাঁকে ফাঁসানো হয়েছে বলেই দাবি পরিবারের।

এদিকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই অশিন টোলা গ্রামে নেমে এসেছে আতঙ্কের ছায়া। গ্রামবাসীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ হতবাক, কেউ আবার উদ্বেগে। গোটা এলাকা এখন কার্যত চর্চার কেন্দ্রবিন্দুতে।

পুলিশ সূত্রে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

সপ্তাহের সেরা

দিল্লি থেকে আসছে ঘোষণা: বঙ্গে কত দফায় ভোট? আজ বিকেলেই ঘোষণা করবে কমিশন

বঙ্গে কত দফায় ভোট, নজর রাজনৈতিক মহলের নিউজ বাজার২৪ ডেস্ক:...

রবিবার বৃষ্টি না গরম? জেনে নিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা ও মালদার আবহাওয়ার পূর্বাভাস

রবিবার বাংলার আবহাওয়া: কোথাও বৃষ্টি, কোথাও গুমোট গরম নিউজ বাজার২৪...

পৃথিবীতে সোনা কোথা থেকে এল? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ উত্তর

নিউজ বাজার২৪ ডেস্ক: পৃথিবীতে সোনা, প্লাটিনাম বা অন্যান্য মূল্যবান...

লাইনে দাঁড়ানোর দিন শেষ! WhatsApp-এই বুক করুন LPG সিলিন্ডার, জানুন ৪ সহজ উপায়

WhatsApp-এ কীভাবে LPG সিলিন্ডার বুক করবেন LPG সিলিন্ডার বুকিং এখন...

Topics

দীর্ঘ প্রতীক্ষার অবসান! ১৯ জুন পর্দায় আসছে শাহিদ-কৃতি-রাশমিকার ‘ককটেল ২’

পর্দায় ফিরছে ‘ককটেল’, নতুন রূপে চমক দেবেন শাহিদ-কৃতি-রাশমিকা নিউজ বাজার...

গরম পড়তেই চাহিদা তুঙ্গে! গঙ্গারামপুরের মাটির ফিল্টার এখন নাগপুর-কানপুর-ভোপালেও

গরম পড়তেই চাহিদা তুঙ্গে! গঙ্গারামপুরের মাটির ফিল্টার এখন নাগপুর-কানপুর-ভোপালেওনিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img