টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
রাস্তায় বেরোলেই ইভটিজিংয়ের শিকার হচ্ছিল দশম শ্রেণির এক ছাত্রী। সেই কথা বাড়িতে জানিয়েছিল কিশোরী। অভিযোগ, সেই কারণেই ক্ষিপ্ত হয়ে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীর উপর ভয়ংকর হামলা চালাল এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদহ থানার সাহাপুর অঞ্চলের রায়পুর জোতগোবিন্দ গ্রামে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ছাত্রী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত যুবকের নাম সুরজিৎ মণ্ডল। পরিবারের অভিযোগ, স্কুলে যাতায়াতের সময় প্রায়ই ওই যুবক কটূক্তি করত এবং অশালীন মন্তব্য করত। বিষয়টি পরিবারকে জানানোয় অভিযুক্ত আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।
নতুন এলএইচবি কোচ নিয়ে যাত্রা শুরু বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের
ঘটনার দিন প্রতিদিনের মতো টিউশন পড়ে বাড়ি ফিরছিল কিশোরী। সেই সময় একটি ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে পিছু নেয় সুরজিৎ মণ্ডল। অভিযোগ, হঠাৎই পথ আটকে গলায় চাকু দিয়ে কোপ মারে সে। গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে কিশোরী এবং চিৎকার শুরু করে।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে দ্রুত মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, ছাত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
সাবধান! ৩১ ডিসেম্বরের পর বদলে যাবে আধার, আধার–প্যানে আসছে বড় পরিবর্তন
পরিবারের আরও অভিযোগ, হামলার সময় অভিযুক্ত কিশোরীর মোবাইল ফোনও নিয়ে পালিয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন।
মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।





