মালদা থেকে একের পর এক ট্রেন সরানোয় ক্ষোভ, রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি ব্যবসায়ী সংগঠনের

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ মালদা জেলার অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থে একাধিক বন্ধ হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালু এবং নতুন ট্রেন পরিষেবা শুরু করার দাবিতে রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে মালদা মার্চেন্টস’ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের পক্ষ থেকে সভাপতি  উজ্জ্বল সাহা জানান, দীর্ঘদিন ধরে মালদা টাউন স্টেশন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের ট্রেন একের পর এক বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেওয়ায় জেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মালদা টাউন স্টেশনের সামনে ট্রেন পুনরায় চালু ও নতুন ট্রেন পরিষেবার দাবিতে রেলমন্ত্রীর কাছে আবেদন জানাতে চিঠি হাতে মালদা মার্চেন্টস’ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি।
মালদা টাউন স্টেশনের সামনে ট্রেন পুনরায় চালু ও নতুন ট্রেন পরিষেবার দাবিতে রেলমন্ত্রীর কাছে আবেদন জানাতে চিঠি হাতে মালদা মার্চেন্টস’ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি।

চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন মালদা সফর উপলক্ষে গৌহাটি, বালুরঘাট ও রায়গঞ্জ থেকে নতুন ট্রেন চালুর ঘোষণাকে তারা স্বাগত জানালেও মালদা টাউন স্টেশন থেকে সরাসরি দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন পরিষেবা চালু করা আরও বেশি জরুরি। বিশেষ করে দক্ষিণ ভারত, মুম্বই ও রাজধানী দিল্লির সঙ্গে সরাসরি রেল যোগাযোগ দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত বলে অভিযোগ উঠেছে।

হাওড়া নয়, নতুন স্টেশন থেকেই স্লিপার বন্দে ভারতের সূচনা—কখন করবেন মোদী?

চিঠিতে জানানো হয়েছে, ফারাক্কা এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে সরিয়ে নেওয়ার ফলে রাজধানী দিল্লির সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই কারণেই মালদা টাউন থেকে দিল্লি হয়ে পাঞ্জাব পর্যন্ত নতুন ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মালদা টাউন থেকে নবদ্বীপ ধাম ও হাওড়ার উদ্দেশ্যে নতুন ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, কারণ পূর্বে চলাচলকারী একাধিক ট্রেন ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তরিত হয়েছে।

ব্যবসায়ী সংগঠনটি আরও জানিয়েছে, মালদা থেকে বর্ধমান, আসানসোল, মুম্বই স্পেশাল এবং হরিদ্বার স্পেশাল ট্রেন পূর্বে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে এই ট্রেনগুলি বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক, ছাত্রছাত্রী ও তীর্থযাত্রীদের ভোগান্তি বেড়েছে। তাই অবিলম্বে এই ট্রেনগুলিকে পুনরায় চালুর দাবি জানানো হয়েছে।

চিঠিতে রাণাঘাট–মালদা–রাণাঘাট মেমু যাত্রী ট্রেন চালুর পূর্ববর্তী প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে, যা এখনও কার্যকর হয়নি বলে আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সংগঠনের মতে, আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলা হওয়ায় পর্যটন, বাণিজ্য ও ধর্মীয় যাত্রার দিক থেকে মালদা টাউন স্টেশনের গুরুত্ব অপরিসীম।

মালদা মার্চেন্টস’ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহার দাবি, উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে জেলার জি.আই. স্বীকৃত আম ও নকশি রেশম শিল্পের প্রসার ঘটবে। পাশাপাশি শিল্প, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন গতি আসবে। এছাড়াও ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় মালদা টাউন স্টেশনে লিফট, এস্কেলেটর ও প্ল্যাটফর্ম শেডের উন্নয়নের দাবিও জানানো হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, মালদাবাসীর বৃহত্তর স্বার্থে রেলমন্ত্রক তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

সপ্তাহের সেরা

১২ মার্চ রাজ্যের আবহাওয়া: কালবৈশাখীর পূর্বাভাসের মাঝেই অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গ

মালদা ও উত্তরবঙ্গে বিশেষ সতর্কতা: কৃষকদের জন্য কি কোনো...

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ! এমবিবিএস আসন বাড়ল ১১ হাজারের বেশি, নতুন ৪৩ কলেজ

৪৩টি নতুন মেডিকেল কলেজ: ভারতের চিকিৎসা শিক্ষা পরিকাঠামোয় এক...

ভারতে নজিরবিহীন সিদ্ধান্ত: হরিশ রানার ‘ইচ্ছামৃত্যু’তে সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

প্যাসিভ ইউথেনেশিয়া কী নিউজ বাজার ২৪ ডেস্ক: ভারতের চিকিৎসা ও...

সিরিজজুড়ে দুই অধিনায়ক! দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অভিনব স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

কেন সিরিজজুড়ে দুই অধিনায়কের সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড  নিউজ বাজার২৪, স্পোর্টস...

রক্তক্ষয়ী সংঘাতের ছায়া ভারতের হেঁশেলে: এলপিজি নিয়ে বড় আশঙ্কার বার্তা

হরমুজ প্রণালী ও ভারতের জ্বালানি নির্ভরতা: সংকট কতটা গভীর? নিউজ...

Topics

মাছের বদলে জঞ্জাল! দূষণে মৃত্যুর পথে মালদার পাগলা নদী, সংকটে হাজারো পরিবার

চরম সংকটে কালিয়াচকের হাজারো মৎস্যজীবী পরিবার নিউজ বাজার ২৪ ডেস্ক,...

রোদ নাকি মেঘলা আকাশ? ১১ মার্চ পশ্চিম বঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় আপডেট

জানুন হাওয়া অফিসের আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক , ১১ মার্চ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img