Wednesday, December 17, 2025
17 C
Kolkata

Malda Sports:ঝলঝলিয়া হোয়াইট ইলেভেন ক্লাবের উদ্যোগে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সূচনা

Newsbazar24:: হোয়াইট ইলেভেন ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারও আয়োজন করা হল। প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও দুলাল সরকার মেমোরিয়াল রানার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা। এবারে এই প্রতিযোগিতা ২০ তম বর্ষে পদার্পণ করল। রবিবার দুপুরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, পৌরসভার সিআইসি সদস্য চৈতালী ঘোষ সরকার,সহ বিভিন্ন কাউন্সিলর এবং প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব প্রশান্ত ভট্টাচার্য সহ এলাকার ক্রীড়া প্রেমীরা। পতাকা উত্তোলন ও খেলোয়াড় পরিচিতির মধ্যে দিয়ে এ দিনের খেলা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন, মালদা ঝংকার ক্লাব বনাম মোজাফফরপুর ক্রিকেট ক্লাব বিহার, মোজাফফরপুর ক্রিকেট ক্লাব ১২ রানে মালদা ঝংকার ক্লাব কে পরাজিত করে। মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে মালদা জেলার দুটি দল, শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা ও বাইরের রাজ্য অসম ও বিহারের একটি করে দল।

এ বিষয়ে হোয়াইট ইলেভেন ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক গৌতম দাস বলেন, এবারে আমাদের এই টুর্নামেন্ট ২০ তম বর্ষে পদার্পণ করল। বছরগুলোর ন্যায় বিগত বছরগুলোর ন্যায় এবারেও আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যের রঞ্জি খেলোয়াড় অনূর্ধ্ব ১৯ দলের প্রখ্যাত খেলোয়াড়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও আগামী ২০শে এপ্রিল খেলার জন্য হাঁটুন পদযাত্রার আয়োজন করা হয়েছে।
‍,

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img