ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে একাধিক দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা ভাঙচুর হওয়া দোকানের সামনেই অবস্থান-ধর্ণায় বসেন। আন্দোলনে পাশে দাঁড়িয়েছে Malda Merchant Chamber of Commerce। ব্যবসায়ীদের হুঁশিয়ারি, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কী ঘটেছিল রবিবার রাতে?

অভিযোগ, গত রবিবার গভীর রাতে মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের ধারে হঠাৎই দুটি জেসিবি মেশিন এনে একাধিক দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পরিকল্পিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা।

পরদিনই ব্যবসায়ীরা ও মার্চেন্ট চেম্বারের কর্মকর্তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবিও তোলা হয়।

আরও পড়ুন-মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

রাজনৈতিক মদতের অভিযোগ

মঙ্গলবার ভাঙচুর হওয়া দোকানের সামনে দাঁড়িয়ে মার্চেন্ট চেম্বারের সাধারণ সম্পাদক উত্তম বসাক অভিযোগ করেন, এই ঘটনার পিছনে এক রাজনৈতিক নেতার মদত রয়েছে। তাঁর কথায়, “ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও পুলিশ এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানানো হবে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এত বড় ভাঙচুরের ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও গ্রেপ্তার হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বর্তমানে জাতীয় সড়কের ধারের ওই অংশে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তবে ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত পদক্ষেপ না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে।

মালদহ শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। এখন দেখার, প্রশাসন কত দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করে।

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img