মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায়

নিউজ বাজার ডেস্ক , মালদা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের তালিকায় অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো বাংলা নববর্ষ। বাঙালির সেই চিরন্তন কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যকে এক সুতোয় বাঁধতে প্রতি বছরের মতো এবারও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল মালদা শহর। মালদা শিল্পী সংসদের উদ্যোগে এবং হোটেল আপ্যায়ন কর্তৃপক্ষের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হলো ‘বাংলা নববর্ষের বৈঠকি আড্ডা ও মিলন মেলা’।

আড্ডার আমেজে নববর্ষ বরণ

শুক্রবার সন্ধ্যায় হোটেল আপ্যায়ন চত্বরে যেন বসেছিল চাঁদের হাট। যন্ত্রসংগীতের মূর্ছনা, কবিতা পাঠ আর স্মৃতিচারণের মধ্য দিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের প্রতিটি পরতে ছিল নিখাদ বাঙালিয়ানার ছোঁয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিকতার ভিড়ে বাঙালির নিজস্ব সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই এই বৈঠকি আড্ডার আয়োজন।

আরও পড়ুন-নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

বিশিষ্টজনেদের উপস্থিতি ও স্মৃতিচারণ

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যগণ এবং শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। প্রবীণ শিল্পীরা তাঁদের পুরনো দিনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মালদা শিল্পী সংসদের শিল্পীদের নাচ, গান এবং আবৃত্তি পুরো অনুষ্ঠান প্রাঙ্গণকে এক মায়াবী রূপ দান করে।

মালদা শিল্পী সংসদের সাধারণ সম্পাদক মলয় সাহা বলেন, “বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিল্পী সংসদ এবং হোটেল আপ্যায়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই মিলন মেলার আয়োজন করেছে। আমরা চাই আড্ডার মাধ্যমেই নতুন বছরকে আনন্দ ও ঐক্যের সঙ্গে বরণ করতে।”

পুরো অনুষ্ঠান মঞ্চটি সাবেকি সাজে সজ্জিত ছিল, যা উপস্থিত দর্শকদের নজর কেড়েছে। প্রবীণ ও নবীন শিল্পীদের এই মিলন মেলা মালদার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করল।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img