মালদায় লু-এর দাপট, ৪২ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা
নিউজ বাজার ২৪ ডেস্ক , কলকাতা: বৈশাখ শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। উল্টে দিন দিন বাড়ছে সূর্যের তেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল ২৪ এপ্রিলও গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ ও মালদা। তবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মালদা: জারি থাকবে লু-এর দাপট
মালদাবাসীর জন্য আগামীকালও কোনো স্বস্তির খবর নেই। পুরো জেলায় তীব্র তাপপ্রবাহ বা ‘হিট ওয়েভ’ বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দুপুরের দিকে বইবে গরম হাওয়া বা ‘লু’ বইবে। আর্দ্রতা কম থাকলেও প্রখর রোদে চামড়া জ্বলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল শহর
কলকাতায় আগামীকাল চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকলেও বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে প্রকৃত গরম (Feel Like) আরও বেশি অনুভূত হবে। কাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গ: লাল ও কমলা সতর্কতা
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং মেদিনীপুরে তাপমাত্রার পারদ ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আবহাওয়া দপ্তর এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আগামী কয়েক দিন বৃষ্টির কোনো লক্ষণ নেই দক্ষিণে।
উত্তরবঙ্গ: পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ যখন পুড়ছে, উত্তরবঙ্গের উত্তরের ৫ পাহাড়ি জেলায় তখন বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। তবে মালদা ও দুই দিনাজপুরে গরমের দাপট কমবে না।
সাধারণ মানুষের জন্য সতর্কতা (Disclaimer):
বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব দরকার ছাড়া রোদে বের হওয়া এড়িয়ে চলুন।
বাইরে বের হলে ছাতা, টুপি ও সানগ্লাস ব্যবহার করুন।
শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর জল, ওআরএস (ORS) বা ডাবের জল পান করুন। তাই সাথে জল রাখুন।
সুতির হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। গাড় রঙের কোন পোশাক পড়বেন না।



