গঙ্গাভাঙনের স্থায়ী সমাধানে মালদায় মুখ্যসচিব!ভুতনি নিয়ে আজকের বৈঠকে কী সিদ্ধান্ত?

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ঃ  প্রতিবছরের মতো এবছরও গঙ্গার ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন মালদার নদীপারের মানুষ। মানিকচকের ভুতনি থেকে শুরু করে রতুয়া, ইংলিশবাজার ও কালিয়াচক-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর এবার এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানে সরাসরি উদ্যোগী হলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রবিবার সকালে মালদায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। আজই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে গঙ্গা ভাঙন রোধের চূড়ান্ত রূপরেখা প্রস্তুত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আকাশপথে পরিদর্শনের পর মানিকচকে প্রশাসনিক বৈঠক

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে মালদা বিমানবন্দরে এসে পৌঁছান মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এরপর প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গা ভাঙন কবলিত ভুতনি-সহ বিভিন্ন সংবেদনশীল এলাকা আকাশপথে পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখার পর মানিকচকে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এই বৈঠকে ভাঙন প্রতিরোধের স্থায়ী উপায় নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হতে পারে।

আরও পড়ুন- মালদার হবিবপুরে একাদশী আদিবাসী মিলনমেলা!রাতভর মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ

ভুতনির ভয়াবহ বন্যা পরিস্থিতি ও দুর্ভোগ

গত মাসের গোড়াতেই গঙ্গার প্রবল জলোচ্ছ্বাসে মালদার মানিকচকের ভুতনি চরের কেশরপুর কাল্টুনটোলার বাঁধ ভেঙে যাওয়ার ফলে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের প্রায় সাতটি গ্রাম সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যায়। পাকা রাস্তার ওপর দিয়ে জল বইতে থাকায় এবং বিদ্যুতের খুঁটি ও গাছপালা ডুবে যাওয়ায় এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সরকারি নৌকা পরিষেবা চালু করতে হয়। ভিটেমাটি হারানোর এই নিত্যদিনের যন্ত্রণার স্থায়ী নিরাময় খুঁজতেই মুখ্যসচিবের এই মালদা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img