Newsbazar 24:- বেশ কয়েক বছর ধরে মালদহে থিমের পুজো গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে মালদহ শহরের মঙ্গল সমিতির পুজো। এবারে মঙ্গল সমিতির পুজোর থিম পাখিরালয়। শুক্রবার পঞ্চমীর মহালগ্নে সন্ধ্যা রাতে টিভি সিরিয়ালের খ্যাতনামা শিল্পী তানিয়া করের হাত দিয়ে মালদা শহরের গয়েশপুর মঙ্গল সমিতির পুজোর উদ্বোধন হল। বাংলা সিরিয়ালের খ্যাতনামা শিল্পী তানিয়া করকে দেখতে এদিন মঙ্গল সমিতির পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পুজোর থিম পাখিরালয় দেখে টলিউডের আগত ওই শিল্পী প্রশংসা করেছেন। এদিন ঐ ক্লাবের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার বাবলা সরকার, গৌতম দাস, চৈতালি ঘোষ সরকার ঘোষ সরকার পূজা দাস সহ বিশিষ্ট জনেরা। ঢাক, কাঁসর বাজিয়ে উলুধ্বনি দিয়ে পুজো মন্ডপের উদ্বোধন করা হয়। এবারে মঙ্গল সমিতির পুজোর থিম পাখিরালয়। অর্থাৎ পাখির বাসা । পাখির প্রজনন বৃদ্ধি। এই বিষয়কে থিম করেই পুজো মন্ডপ গড়ে তোলা হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, মোবাইল টাওয়ারে জেরে একের পর একই পাখির দল বিলুপ্ত হতে বসেছে। পরিবেশকে বাঁচিয়ে রাখতে গেলে পাখিদের বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু মানুষ সব ভুলে যাচ্ছে। তাই এবারে পাখিদের কিচিরমিচির শব্দ এবং পাখিরালয় তৈরি করে দর্শনার্থীদের বিশেষভাবে সচেতন করা হয়েছে। দুর্গা প্রতিমা সাবেকি ধাঁচের তৈরি করা হয়েছে। আর সেই পাখিরালয় পুজো মন্ডপ দেখতেই পঞ্চমীর রাতেই উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। এরই মধ্যে পুজোর উদ্বোধন করা হয়। মঙ্গল সমিতির এই পুজোর থিম সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে বাবলা সরকার বলেন, গয়েশপুর, কলতা পাড়া বিদ্যাসাগর পল্লী ও দেশবন্ধু পাড়ার কিছু অংশ নিয়ে এতদঞ্চলের বৃহৎ পুজো সংঘটিত করে গয়েশপুর মঙ্গল সমিতি। এবারে তাদের পুজো উদ্বোধন করতে এসেছেন টিভি সিরিয়ালের শিল্পী তানিয়া কর। এবারে তাদের পুজোর বিশেষত্ব পরিবেশের ভারসাম্য রাখতে পাখিকে বাঁচিয়ে রাখতে পাখিরালয় তৈরি।
