Malda Durgapuja:সবচেয়ে বেশি উচ্চতার দুর্গা প্রতিমা, চমক হরিশ্চন্দ্রপুরের পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের

Newsbazar 24:-উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিতে চলেছেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তের পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব।
উদ্যোক্তাদের দাবি প্রায় ৬০ ফিট উচ্চতার দুর্গা প্রতিমা শুধু মালদা জেলা বা উত্তরবঙ্গ নয় পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো প্রতিমা। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবে এই মুহূর্তে তুমুল ব্যস্ততা শিল্পী এবং উদ্যোক্তাদের মধ্যে। কারণ আজ দেবি পক্ষের সূচনা হয়ে গেল। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ৬০ ফিট উচ্চ দুর্গা প্রতিমা এমন ভাবে তৈরি হচ্ছে যাতে ঝড়, জল বৃষ্টিতে কোন রকম সমস্যা না হয়। প্রতিমা তৈরীর দায়িত্বে যৌথ ভাবে আছেন মালদা এবং কৃষ্ণনগরের শিল্পী। তবে শুধুমাত্র প্রতিমা নয় প্যান্ডেল এবং আলোকসজ্জাতেও থাকছে চমক। উদ্যোক্তাদের আসা এবার রেকর্ড সংখ্যক ভিড় হবে তাদের পুজো মণ্ডপে। সেই ভিড় সামলাতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। ধর্ম হোক যার যার উৎসব সবার। দুর্গা পুজোতে সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করছে পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব। প্রত্যেকবারের মত এইবারও হিন্দু মুসলিম সকলে মিলেই এই পুজোর আয়োজন করছে। পুজোর সম্পাদক এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ বুলবুল খান এবং প্রধান পৃষ্ঠপোষক জম্মু রহমান। পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। গত দুই বছর ইচ্ছে থাকলেও করোনা আবহাওয়া তেমন ভাবে বড় পুজো করতে পারেনি। সেই জায়গা থেকে এবার সব খামতি পুষিয়ে দেওয়া হচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে সমগ্র হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়েই মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম উন্মাদনা।
ক্লাব সভাপতি অভয় চক্রবর্তী বলেন, গত দুই বছর ধরে ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি। এই বছর আমাদের সেই ইচ্ছে পূরণ হচ্ছে। উত্তরবঙ্গের সব থেকে বড় দুর্গা আমরা তৈরি করছি। তাতে আমরা সব সময় সম্প্রীতির বার্তা দি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা এই পুজো করি।
ক্লাবের সম্পাদক বুলবুল খান বলেন, বাজেট দশ লক্ষ টাকারও বেশি। বাজেট যেটাই থাকুক সেটা কোন সমস্যা না আমরা সেরা পুজোটা করতে চাই। ৬০ ফিট উচ্চ দূর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আমরা সকলে মিলে অপেক্ষা করে থাকি পুজোর। হিন্দু-মুসলিম সকলে মিলে এখানে আনন্দ করি।

শিল্পী তন্ময় দাস বলেন, আমি এবং কৃষ্ণনগরের একজন শিল্পী মিলে এই প্রতিমা তৈরীর দায়িত্বে আছি। আশা করছি মানুষের মধ্যে সারা ফেলবে। এতবড়ো প্রতিমা আমরাও এর আগে করি নি। খুব ভালো লাগছে।

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আপামর বাঙালী প্রস্তুতি নিচ্ছে মা কে ঘরে বরণ করার। শহর থেকে গ্রাম সব জায়গাতেই ব্যস্ততা তুঙ্গে। তবে এবার দেখার পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের পুজো জেলায় কতটা দাগ কাটতে পারে।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img