Malda Durgapuja:শিবাজী সংঘ এবারে পরিবেশে ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে হাজির দর্শনার্থীদের কাছে

Newsbazar 24:-মালদহ শহরের বিগ বাজেটের পুজো গুলোর মধ্যে অন্যতম প্রবালপল্লী (বুড়াবুড়ি তলা) শিবাজী সংঘ। প্রতিবছরই এরা মালদাবাসীকে নতুন কিছু ভাবনা উপহার দেবার চেষ্টা করে। এবার তাদের ৪৬ তম বর্ষে পাখির উপর প্যান্ডেল তৈরি করে পরিবেশের ভারসাম্য রাখার বার্তা দিয়েছেন। এই সম্পূর্ণ ভাবনাকে রূপদান করেছেন বোলপুর শান্তিনিকেতনের কলা বিভাগের ছাত্র বিশ্বজিৎ মাঝি ও সাথীরা। প্রতিমা ও তার হাতে তৈরি। শিবাজী সংঘের এক কর্মকর্তা জানান বিগত দুই বছরে করোনার জন্য আমরা পিছিয়ে ছিলাম মালদাবাসীর আশা আকাঙ্ক্ষা ঠিকমতো পূর্ণ করতে পারিনি। আমাদের আশা সেটা এবার আমরা সম্পূর্ণ করতে পারবো।
পুজোর থিম সম্পর্কে বলতে গিয়ে শিল্পী বিশ্বজিৎ মাঝি আমাদের প্রতিনিধিকে জানান, শিল্পীদের সমাজের উপর একটা দায়বদ্ধতা থাকে। সেই জায়গা থেকে একটা জিনিসকে নিয়ে ভেবে সৃষ্টি করা এবং সেটাকে মানুষের কাছে উপস্থাপিত করা শিল্পীর দায়িত্বের মধ্যে পড়ে। শিল্পীরা কমবেশি একটু প্রতিবাদী হয়। আমরা আমাদের এই থিমের মধ্য দিয়ে বা এই শিল্পকর্মের মধ্য দিয়ে সমাজের কাছে এই বার্তাটা দিতে চেয়েছি যে, বর্তমানে মোবাইল নেটওয়ার্ক এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের ফলে আমরা পরিবেশের বেশ ক্ষতি করে চলেছি। এর ফলে বেশ কিছু পাখি বা জীবজন্তু আমাদের সমাজ বা পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে আমরা বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে পড়ছি। আসুন এর থেকে বিরত হই এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করি। আমাদের এই কাজ শুরু হয়েছে বিগত প্রায় চার মাস আগে, এখনো চলছে আশা করছি ষষ্ঠীর আগেই আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো।

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img