Newsbazar24:-গত কয়েক বছর ধরে জেলার অন্যতম সেরা পূজো গুলোর মধ্যে স্থান করে নিয়েছে মহানন্দা ক্লাব।
দর্শনার্থী টানার ব্যাপারে মালদহের মহানন্দা ক্লাব বেশ কয়েক বছর ধরে জেলার পুজোর ক্ষেত্রে প্রথম সারিতে। প্রতিবারই নিত্য নতুন থিম উদ্ভাবন করেছেন। এবার তাদের পূজো ৫০ বছরে পদার্পণ করল। এবারে তাদের
থিম সতীর ৫১ শক্তিপীঠ। জোর কদমে চলছে মন্ডপ তৈরির কাজ। মালদা শহরের গ্রীন পার্ক ইরিগেশন মোড় এলাকায় চলছে মন্ডপ তৈরির কাজ।
শহরের প্রাণকেন্দ্র মকদমপুর থেকে কিছুটা দূরে মহানন্দা নদীর তীরে তৈরি করা হচ্ছে পূজা মন্ডপ।
প্রতিমা তৈরি করছেন জেলার বিশিষ্ট মৃৎশিল্পী রাজকুমার পন্ডিত।
দেশ-বিদেশ যেখানেই সতীর পীঠস্থান রয়েছে, সমস্তটাই মন্ডপে তুলে ধরা হচ্ছে । মণ্ডপের একদিকে থাকবে সতীকে কাঁধে নিয়ে শিবের মূর্তি। অন্যদিকে থাকবে সুদর্শন চক্র হাতে নারায়ণের মূর্তি।
পাকিস্তান, বাংলাদেশ, তিব্বত, নেপাল সহ বিভিন্ন স্থানের মন্দিরের আদল এবং বিগ্রহ থাকবে মন্ডপে।
ক্লাবের এক সদস্য প্রশান্ত মিত্র জানান,সতীর ৫১শক্তিপীঠ তুলে ধরা হবে মণ্ডপে। দর্শনার্থীদের একসঙ্গে ৫১ শক্তিপীঠ দেখার সুযোগ করে দেওয়া হবে।

