মালদায় কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা, আলু সংরক্ষণে একাধিক বড় সিদ্ধান্ত

মালদা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা, আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ  মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সোমবার। এই সভায় আসন্ন আলু সংরক্ষণ মরশুমকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, জেলার উৎপাদিত আলু যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং বাজারজাতকরণে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।

তিনি জানান,
➡️ আগামী ২ ফেব্রুয়ারি থেকে কোল্ড স্টোরেজে স্পেস বুকিং শুরু হবে
➡️ ১৫ মার্চ থেকে আলু লোডিং শুরু হবে

প্রান্তিক কৃষকদের জন্য সরকারের সংরক্ষিত কোটা মালদা জেলার জেলাশাসকের নির্দেশ অনুযায়ী বণ্টন করা হবে। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া আদায় করা হবে পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম ও নীতিমালা অনুযায়ী।

আরও পড়ুন-  নিজ রাজ্যে ফিরে আসুন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, পরিযায়ী শ্রমিকদের মমতার বার্তা

 First Come First Serve ভিত্তিতে স্পেস বুকিং

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি মরশুমে কোল্ড স্টোরেজে স্পেস বুকিং করা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ (আগে এলে আগে পাবেন) ভিত্তিতে।

চলতি বছরে মালদা জেলায় আনুমানিক ১২,০০০ থেকে ১৩,০০০ হেক্টর জমিতে আলু চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আলু উৎপাদন হতে পারে প্রায় ৩৫ লক্ষ মেট্রিক টন।

বর্তমানে মালদা জেলায় মোট ১৭টি কোল্ড স্টোরেজ রয়েছে, যার সম্মিলিত সংরক্ষণ ক্ষমতা প্রায় ১,৮২,৯০৭.২ মেট্রিক টন।

 ফল, সবজি ও আলু সংরক্ষণেও জোর

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে,আলু ছাড়াও ফল ও সবজি চাষি এবং ব্যবসায়ীদের পণ্য কোল্ড স্টোরেজে সংরক্ষণ/রিজার্ভ করা হবে। পাশাপাশি মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সেই পণ্য সাধারণ ভোক্তাদের মধ্যে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও মালদা জেলার কোল্ড স্টোরেজ শিল্পের স্বার্থে সংশ্লিষ্ট সমিতির পক্ষ থেকে সরকারি কর্তৃপক্ষের কাছে একটি লিখিত প্রস্তাব পেশ করা হবে বলেও জানানো হয়।

 বার্ষিক সভায় উপস্থিত বিশিষ্টজনেরা

এই দিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেনমালদা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বীরেশ রাজবংশী,সহ অন্যান্য পদাধিকারী এবং জেলার কোল্ড স্টোরেজ মালিকরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি উজ্জ্বল সাহা পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে কোল্ড স্টোরেজ শিল্প উন্নয়নের লক্ষ্যে ঘোষিত রেন্ট প্যাকেজের ভূয়সী প্রশংসা করেন।

সপ্তাহের সেরা

ভারতের একতরফা বিশ্বকাপ জয়ে কটাক্ষ শোয়েব আখতারের, কী বললেন পাকিস্তানের প্রাক্তন পেসার?

একতরফা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া শোয়েব আখতারের নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

PIB:দিল্লিতে ₹৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

মালদার লিচু চাষে প্রকৃতির কোপ: মুকুলহীন বাগানে সর্বস্বান্তের আশঙ্কায় চাষি

বড় আর্থিক ক্ষতির মুখে কালিয়াচকের লিচু বাগানগুলো নিউজ বাজার ২৪...

বসন্তে কালবৈশাখীর দাপট? আজ মালদা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের আবহাওয়া: মালদায় বৃষ্টির সম্ভাবনা কতটা? নিউজ বাজার২৪ ডেস্ক, মালদা:...

Topics

T20 World Cup Final: ফাইনালে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ‘ভয়ের কারণ’ কে? বিস্ফোরক মন্তব্য ব্র্যাড হ্যাডিনের

ভারতের বিশ্বকাপ স্বপ্নের সামনে নতুন চ্যালেঞ্জ নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img