মালদা বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ব্যবসায়ী মহল

মালদা | নিউজ বাজার২৪ ডেস্ক ঃ দীর্ঘ কয়েক দশক ধরে বন্ধ থাকা মালদা বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানাল মালদা মার্চেন্টস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে ১৮/১৯ আসনের ছোট বিমানের মাধ্যমে মালদা বিমানবন্দর পুনরায় চালু করার জন্য অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্র সরকারের সাম্প্রতিক বাজেটে দেশের বিভিন্ন প্রান্তে নতুন বিমানবন্দর ও বিমান পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে মালদার মতো ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ জেলায় বিমান পরিষেবা চালু করা হলে পর্যটন, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে।

আইপ্যাক দপ্তরে ও কলকাতা হাইকোর্টে যা ঘটেছে তা বিচার করতে বসলে ১০ মিনিটও লাগতো না কড়া পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের

সংগঠনের দাবি, গৌড়, আদিনা, পাণ্ডুয়া, জাগজীবনপুর, রামকেলি, ইংলিশ বাজার-সহ একাধিক ঐতিহাসিক ও ধর্মীয় স্থানের জন্য মালদা দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জিআই ট্যাগপ্রাপ্ত মালদার আম ও রেশম শিল্প দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। কিন্তু বিমান পরিষেবা না থাকায় পর্যটক ও বিনিয়োগকারীরা এই অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বিমানবন্দর না থাকায় মালদা জেলায় ভারী শিল্প স্থাপন সম্ভব হচ্ছে না। জরুরি চিকিৎসার ক্ষেত্রেও চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। গুরুতর রোগীদের কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু বা হায়দরাবাদে দ্রুত স্থানান্তর করা সম্ভব হচ্ছে না, যার ফলে বহু ক্ষেত্রে প্রাণসংকট তৈরি হচ্ছে।

বিজেপির বিক্ষোভের জেরে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

মালদা মার্চেন্টস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতে, বিমানবন্দর পুনরায় চালু হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, রাজস্ব আয় বাড়বে এবং সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ইতিমধ্যেই মালদার জেলাশাসক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য পরিবহণ দপ্তরের মাধ্যমে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা স্বাক্ষরিত এই চিঠিতে প্রধানমন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মালদার সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আশাবাদী ব্যবসায়ী মহল।

মালদা বিমানবন্দর

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img