Malda: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বলবিলিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা আহত ৭

Newsbazar24::তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা। কম্বল বিলি নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত।
ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুরের তুলসিহাট্টায়। তৃণমূলের জন্ম দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুরের ১বি ব্লক সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে কম্বলল বিলি ও খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়। তুলসিহাট্টা হাই স্কুল মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বের অনেকেই। প্রায় দেড় হাজার কম্বল বিলির কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই হাজির হয়ে যান বহু মানুষ ব্যাপক ভিড় জমে যায় স্কুল প্রাঙ্গনে। নেওয়ার জন্য পুরোপুরি লেগে যায় মহিলাদের মধ্যে কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মহিলাদের মধ্যে। কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
জানা গিয়েছে, মানুষের ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থা ছিল না। আচমকা হুড়োহুড়িতে একটি ইটের দেওয়ার ভেঙে ৫ মহিলা-সহ মোট ৭ জন আহত হয়েছেন, যাঁদের ভর্তি করা হয়েছে হরিশচন্দ্রপুর হাসপাতালে। চিকিৎসাধীন রয়েছেন এই সাতজন। ঘটনায় উত্তেজনা ছড়ায় তুলতে তুলসিহাট্টা এলাকায়। অভিযোগ ভীড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এত লোক যে হাজির হবে সে ব্যাপারে আগাম কোন ধারণা ছিল না। যদিও ব্লক সভাপতি মর্জিনা খাতুন জানান আমরা দেড় হাজার কম্বলের ব্যবস্থা করেছিলাম। কিন্তু দ্বিগুণের ও বেশি মানুষ হাজির হয়।আর তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। তবে কোন আহত হননি। তৃণমূলের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ভীড় সামলে নিয়েছেন।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img