Malda: আরপিএফ ও মালদা রেল পুলিশের যৌথ অভিযানে ২.৩ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

Newsbazar24::পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর মাদক পাচারের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করল। মালদা বিভাগের রেলওয়ে সুরক্ষা দল “অপারেশন নারকোস,” অধীন একটি বড় মাদক পাচার বানচাল করল।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে, মালদা টাউন স্টেশনের ভারপ্রাপ্ত আরপিএফ ইন্সপেক্টর, মালদা জিআরপির আধিকারিক, ও কর্মীরা সহ রেলওয়ে সুরক্ষা বাহিনীর দল মালদা রেলওয়ে স্টেশনে ২২৫০৪ ডাউন বিবেক এক্সপ্রেসে একটি বিশেষ অভিযান চালায়। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। তল্লাশিতে জুতো ব্যক্তির কাছ থেকে একটি কম্বলের মধ্যে মোড়া ৪৬১ গ্রাম ব্রাউন সুগার (হেরোইন) উদ্ধার করে। এর বাজার মূল্য আনুমানিক ২,৩০,৫০,০০০ মূল্য টাকা। আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্তকে মাদকদ্রব্য সহ আরও তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য জিআরপি হেফাজত দেওয়া হয়েছে। জানা গেছে জিআরপি, মালদা অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস (নার্কোটিক) আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তি মালদার কালিয়াচকের বাসিন্দা। মণিপুর থেকে ওই ব্রাউন সুগার আচারের উদ্দেশ্যে মালদার কালিয়াচকে নিয়ে আসছিল। পুলিশের অনুমান এসবের পিছনে একটা বড় চক্র কাজ করছে। ধৃতকে জেরা করে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের নাগাল পেতে চাইছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img