Newsbazar24:আবারও ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যাপক উত্তেজনা। চলল গুলি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফের মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় বাংলাদেশীরা। তাদের আটকাতেই গুলি চলে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। বিএসএফ-কে লক্ষ্য করে বাঁশ-লাঠি হাতে তেড়ে যায় অনুপ্রবেশকারীরা।
তারা আক্রমণ করতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাধ্য হয়েই শূন্যে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বিএসএফ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে কথার আওয়াজ পেয়ে প্রহরারত দুই জওয়ান সেখানে ছুটে যায়।
ঘন কুয়াশার মধ্যে থেকে দুইজন এর উপর আক্রমন চালায় অনুপ্রবেশকারীরা। পরিস্থিতি খারাপ বুঝে শূন্যে গুলি চালায় দুই জওয়ান। গুলির ভয়ে পালিয়ে যায় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।বাজেয়াপ্ত হয় কয়েকটি ধারালো অস্ত্র, নিষিদ্ধ কাশির সিরাপ ও কিছু গুরুত্বপূর্ণ নথি।





