Newsbazar24:ইংরেজবাজার পৌরসভার ২৬নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। এদিন বিকেলে ঝলঝলিয়া স্টেট ব্যাংকের সম্মুখে এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তবে শুধুমাত্র রক্তদান শিবির নয় পাশাপাশি ২৬নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এদিন এলাকার কৃতী ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, কাউন্সিলার শুভময় বসু,প্রাত্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতে একপাশে রক্তদান শিবির চলে আর অন্যদিকে কৃতী ছাত্রছাত্রী সহ গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা কাউন্সিলর গৌতম দাসকে অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, গৌতম দাসের এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। রক্তদান একটি মহৎ দান।

কাউন্সিলর গৌতম দাস বলেন, বিগত বছরে আমাদের এই মেগা রক্তদান শিবিরে ৩৫১ জন রক্ত দান করেছিল। এবারে আমাদের আশা এই রক্তদানে ৫০০ জনেরও বেশি রক্তদান করবেন। এলাকার সমস্ত ক্লাব এবং জনসাধারণের সহযোগিতায় এই উদ্যোগ সফল হতে চলেছে।





