Malda:২০২৫এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভায় অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে কি বললেন সংসদ সভাপতি?

Newsbazar24: ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর মালদহে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ মালদহের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষক, পরীক্ষা পরিচালক মন্ডলীর সদস্য,পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জেলা প্রশাসনকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রসঙ্গত ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ রা ফেব্রুয়ারি শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।১১ দিন ধরেই পরীক্ষা চলবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকা রা

এ বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য বলেন, প্রতিবারই যেরকম সতর্কতা অবলম্বন করা হয় মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র করে এবারেও সেই সর্তকতা থাকছে। আমরা জেলায় জেলায় যে প্রস্তুতি সভা গুলো করছি সেগুলোর উদ্দেশ্যই হচ্ছে জেলার সকল স্কুলের প্রধান শিক্ষক সহ অভিভাবক অভিভাবিকাদের সচেতন করা যাতে আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন করতে পারি। তিনি আরো বলেন এবারে পুরাতন পদ্ধতিতে এটাই সর্বশেষ পরীক্ষা। আগামীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টার হবে আগামী 2025র সেপ্টেম্বরে। এর পরবর্তীতে মার্চ এ হবে। অর্থাৎ বছরে দুবার করে নতুন পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় নকল রোধ করার জন্য বেশ কিছু নিরাপত্তাজনিত পদ্ধতি নেওয়া হয়েছে যা প্রশ্ন পত্রেও থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তা রুখতে এবার নতুন পদ্ধতিতে আগে প্রশ্নপত্র খোলা হবে না। প্রশ্নপত্র সরাসরি পরীক্ষা কক্ষে যাওয়ার পর পরীক্ষার্থীদের সামনে তা খোলা হবে। এডমিট কার্ডে পরীক্ষার ভেন্যু উল্লেখ করা থাকবে প্রশ্নপত্রে কিউআর কোড থাকবে সিরিয়াল নম্বর থাকবে এছাড়া আরো কিছু সিকিউরিটি ফিচার্স থাকবে, যা শেষ মুহূর্তে জানিয়ে দেওয়া হবে। মালদহে মোট ১৪ জন কাস্টোডিয়ানের কাছে প্রশ্ন পত্র থাকবে। মেন ভেন্যু হচ্ছে ১৭ টি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১২২টি। নকল রুখতে মোট ১২২টি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টার থাকবে। যাতে মোবাইলসহ কোন ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করতে না পারে।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img