Malda:স্বাস্থ্যসাথী প্রকল্পের অস্ত্রোপচারের টাকা আত্মসাৎ এর ছক বানচাল করল জেলা প্রশাসন

Newsbazar24:স্বাস্থ্যসাথী প্রকল্পে অস্ত্রোপচারের টাকা আত্মসাৎ এর চেষ্টা। টাকা আত্মসাৎ এর ছক বানচাল করল ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহ জেলায়।ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন।
অভিযোগ, মানিকচকের ভূতনি এলাকার এক শিশুকন্যার পেটে ব্যথার সমস্যা হচ্ছিল। পরিবারের সদস্যরা স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান তাকে। তিনি নির্দিষ্ট একটি সেন্টার থেকে আল্ট্রাসোনোগ্রাফি করানোর নির্দেশ দেন। তবে পরিবারের লোকজন ওই সেন্টারের পরিবর্তে মালদহ শহরের একটি নামজাদা নার্সিংহোমে পরীক্ষা করান। যেখানে রিপোর্ট স্বাভাবিক থাকলেও হাতুড়ে চিকিৎসক তা মানতে চাননি। এবং আবারও তার পছন্দের সেন্টার থেকে পরীক্ষা করার জন্য চাপাচাপি শুরু করেন। চিকিৎসকের কথা মত সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেনডিক্স ধরা পড়ে বলে দাবি রুগী পরিবারের। শিশুটিকে তড়িঘড়ি অস্ত্রোপচারের জন্য কালিয়াচকের একটা নার্সিংহোমে ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচারের জন্য আবেদন করা হয়। স্বাস্থ্যসাথীর অধীনে এই ক্লেইম আসার পরই ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম হানা দেয় নার্সিংহোমে। সেখানে অস্ত্রোপচার শুরুর আগে পুনরায় ইউএসজি করা হলে দেখা যায়, শিশুটির অ্যাপেনডিক্সের কোনও সমস্যা নেই।
অবশেষে শিশুটিকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পরে শিশুর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।
এব্যাপারে অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন, “ওই শিশুর ভুল ইউএসজি রিপোর্ট যিনি করেছিলেন এবং যে চিকিৎসক অপারেশন করতে যাচ্ছিলেন সেই চিকিৎসক সহ এবং ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img