Newsbazar24:: আবারও সিবিআই হানা মালদহে। এবার মালদহ মেডিকেল কলেজ। ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার তথা ওয়ার্ড মাস্টার অভিজিৎ দাস কে গ্রেফতার করা হল।
পুরোন একটি দুর্নীতি মামলায় সিবিআই তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে
হাসপাতাল সূত্রে জানা জানা গেছে,গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস। এর আগে সাগর দত্ত মেডিক্যাল কলেজে, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন সময় কর্মরত ছিলেন অভিজিৎ দাস।
বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিল অভিজিৎ দাস। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ায় সমন জারি হয়। পরবর্তীতে সিবিআই-এর পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজে এসে সহকারী অধ্যক্ষের সাথে কথা বলে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশের সহযোগিতায় মালদা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
স্বাভাবিকভাবেই এই ঘটনায মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
এবিষয়ে মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা।যতটুকু জেনেছি তার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। আদালতের সমান থাকা সত্ত্বেও হাজিরা দেননি। এই কারণেই গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করা হয়।



