Malda:মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার টপারদের সম্বর্ধনা

Newsbazar24: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও শিক্ষা দপ্তরের সহযোগিতায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের মালদহের কৃতি ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ,ব্যাগ,বই, স্মার্ট ওয়াচ সহ বিশেষ উপহার দিয়ে সম্মান জানালো মালদা জেলা প্রশাসন। বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিন বিকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সাবিত্রী মিত্র, চন্দনা সরকার,সমর মুখার্জী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এদিন জেলার ৩০ জন মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ, ব্যাগ সহ নানান শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যস্তরে তৃতীয় স্থানাধিকারী কৃতি ছাত্র অভিষেক গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের এভাবে উৎসাহ দেওয়ার হলে শিক্ষার মান অনেকটাই উন্নত হবে। আমরা চাই উচ্চশিক্ষার ক্ষেত্রেও যাতে এভাবেই প্রশাসন সহযোগিতা করুক।
এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, গ্রামীনস্তরে শিক্ষাকে ক্ষেত্রকে অর্থনৈতিক সরলরীকরণ করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষায় কিভাবে এগিয়ে নিতে হয় তার পথ দেখিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্যই এভাবেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের নানান উপহার দিয়েই সম্মান জানানো হয়েছে। এর মধ্য দিয়ে আগামী দিনে অন্যান্য ছাত্র-ছাত্রীরা উৎসাহিত হবে।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img