Wednesday, February 11, 2026
23 C
Kolkata

Malda:বাড়িতেই বরফ দিয়ে সংরক্ষণ করেছেন ছেলের মৃতদেহ, কিন্তু কেন, জানতে পড়ুন

Newsbazar24:: বেসরকারি এক স্কুলের হস্টেল থেকে ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবীতে চারদিন ধরে মৃত ছেলের দেহ বরফ দিয়ে সংরক্ষণ করে রেখেছেন পরিবারবর্গ। ওই ইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েও কোন ব্যবস্থা না নেওয়ায় এই সিদ্ধান্ত বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের যোগিটোলা এলাকায়।
জানা যায় গত বুধবার গভীর রাতে মালদার মানিকচকে এক বেসরকারি স্কুলের হোস্টেলে অষ্টম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মন্ডল। তার বাড়ি ভূতনীর হীরানন্দপুর অঞ্চলের কেদারটোলায়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দাবী , শ্রীকান্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। যদিও সেই দাবী নস্যাৎ করে দিয়েছেন তার পরিবারবর্গ। তাদের অভিযোগ শ্রীকান্তকে স্কুলে মারধর করা হয়েছে। সেই মারধরের জেরে ভয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা তাকে মারধর করে দেহ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ গত বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের পর ওইদিনই মরদেহ পরিবারবর্গের হাতে তুলে দেয়। কিন্তু পরিবারবর্গ দেহ হাতে পেলেও তারা এখনও দেহের সৎকার্য করেন নি। বাড়িতেই বরফ ‘দিয়ে দেহ সংরক্ষন করে রেখেছেন সঠিক তদন্তের দাবীতে।
মৃত ছাত্রের বাবা প্রেম কুমার মন্ডলের অভিযোগ, আমার ছেলেকে শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি পিটিয়ে মারা হয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পর এখনো পর্যন্ত ওই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন ক্লাস টিচারকে গ্রেপ্তার করা হয় নি। তাই ছেলের দেহ বাড়িতে কফিনবন্দি করে বরফ দিয়ে সংরক্ষিত করে রাখা আছে। যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ দেহ সৎকার্য করব না।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img